News Flash

  • Home
  • দেশ
  • ১০০ দিনের কাজের টাকা নিয়ে মুখ খুললেন রাজ্যপাল
Image

১০০ দিনের কাজের টাকা নিয়ে মুখ খুললেন রাজ্যপাল

কলকাতা, ৩০ জানুয়ারি (হি.স.): ”আমার দায়িত্ব বাংলার মানুষের যাতে ভালো হয় ভালো থাকে। সেই দিকটা দেখা।এক্ষেত্রে কেন্দ্রের যদি টাকা ছাড়া উচিত হয় সেটা দেখতে হবে।” মঙ্গলবার ১০০ দিনের কাজের টাকা নিয়ে এমনই মন্তব্য করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ।

১০০ দিনের বকেয়া টাকা নিয়ে চূড়ান্ত হুশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর মাত্র কয়েকদিন তারপরেই কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলনের ঝাঁঝ বাড়াতে চলেছেন। মঙ্গলবার এবিষয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোস সাংবাদিকদের মুখোমুখি হয়ে ১০০ দিনের কাজের টাকা ইস্যুতে জানান, ”গণতন্ত্রে সব সময় একটা পার্থক্য থাকে। আপনি নিজেকে নিয়ে কি ভাবছেন অন্যেরা আপনাকে নিয়ে কি ভাবছেন। পলিটিক্যাল কারণে যদি কোন সরকার ভাবে যে কিছু কিছু পদক্ষেপ যেগুলো নেওয়া হয়েছে। সেগুলো সঠিক নয়। তবে তাদের পূর্ণ অধিকার আছে সেই ধারণাকে মানুষের সামনে তুলে ধরার। কিন্তু ধারণা আলাদা এবং বাস্তব আলাদা। এই সমস্ত ধারনার মধ্যে দিয়ে সঠিক সিদ্ধান্তটা নিতে হবে রাজ্যপাল হিসেবে। আমার দায়িত্ব বাংলার মানুষের যাতে ভালো হয় ভালো থাকে। সেই দিকটা দেখা। এক্ষেত্রে কেন্দ্রের যদি টাকা ছাড়া উচিত হয় সেটা দেখতে হবে। আর কেন্দ্র যদি টাকা না ছাড়ে, কেন ছাড়ছে না সেই সমস্যার সমাধান করার দরকার।”

Releated Posts

এলপিজি নিয়ে ভুয়ো তথ্য রুখতে রাজ্যগুলিকে জনসংযোগ বাড়ানোর নির্দেশ কেন্দ্রের

নয়াদিল্লি, ৩ এপ্রিল : এলপিজি ও অন্যান্য পেট্রোলিয়াম পণ্যের প্রাপ্যতা নিয়ে ছড়িয়ে পড়া ভুয়ো তথ্য ও গুজব রুখতে…

ByBySandeep Biswas Apr 3, 2026

রান্নার গ্যাসের ব্যবহার কমাতে ইন্ডাকশন হিটার উৎপাদন বাড়ানোর পরিকল্পনা কেন্দ্রের

নয়াদিল্লি, ৩ এপ্রিল : রান্নার গ্যাসের উপর নির্ভরতা কমাতে দেশে ইন্ডাকশন হিটার ও বৈদ্যুতিক রান্নার সরঞ্জামের উৎপাদন বাড়ানোর…

ByBySandeep Biswas Apr 3, 2026

দীনদয়াল বন্দরে সংযোগ প্রকল্পের জন্য ১৩২.৫১ কোটি টাকা অনুমোদন করল সরকার

নয়াদিল্লি, ৩ এপ্রিল (আইএএনএস) : শুক্রবার সরকার গুজরাটের দীনদয়াল বন্দরে ১৩২.৫১ কোটি টাকা ব্যয়ে একটি ‘রোড ওভার ব্রিজ’…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

‘পরিচ্ছন্ন শক্তির পথে উল্টো রথ’: কর্ণাটকের ইভ নীতির তীব্র সমালোচনা করলেন প্রহ্লাদ জোশী

নয়াদিল্লি/বেঙ্গালুরু, ৩ এপ্রিল ((আইএএনএস): কেন্দ্রীয় নতুন ও নবায়নযোগ্য শক্তি মন্ত্রী প্রহ্লাদ জোশী কর্ণাটক সরকারের সাম্প্রতিক বৈদ্যুতিক যান (ইভ)…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top