News Flash

  • Home
  • দিনের খবর
  • সর্বসাধারণের জন্য খুলল রাম মন্দিরের দরজা, পুণ্যার্থীদের ঢল অযোধ্যায়
Image

সর্বসাধারণের জন্য খুলল রাম মন্দিরের দরজা, পুণ্যার্থীদের ঢল অযোধ্যায়

অযোধ্যা, ২৩ জানুয়ারি (হি.স.): সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হল অযোধ্যার রাম মন্দিরের দরজা। সোমবার রাম মন্দিরের গর্ভগৃহে রামলালার প্রাণপ্রতিষ্ঠা হয়। এরপর মঙ্গলবার সকালেই সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হল মন্দিরের দরজা। রামলালাকে দেখতে ভোর থেকেই মন্দির চত্বরে ভক্তদের লম্বা লাইন পড়ে যায়।

শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের ওয়েবসাইটে জানানো হয়েছে, সকাল ৭টা থেকে সকাল সাড়ে ১১টা পর্যন্ত রাম মন্দির খোলা থাকবে। মাঝে তিন ঘণ্টা বন্ধ থাকার পর মন্দির ফের দুপুর ২টোয় খুলবে। আবার সন্ধ্যা ৭টায় বন্ধ হবে মন্দিরের দরজা। সকাল সাড়ে ৬টায় ‘জাগরণ’ অর্থাৎ আরতি এবং সন্ধে সাড়ে ৭টায় সন্ধ্যারতি হবে। তা অনলাইনেও দেখতে পাবেন ভক্তরা।

এদিন ভোরের অযোধ্যা নগরীর সে এক অন্য রূপ। রাতের আঁধার তখনও কাটেনি। অথচ ভক্তদের জমায়েত, পুজোর তোড়জোড়ে মুখরিত মন্দির সংলগ্ন এলাকা। ভোর ৩টে থেকে পুজোর ডালি হাতে মন্দিরের সামনে লাইনে দাঁড়িয়েছেন প্রাণ প্রতিষ্ঠার পরই রামলালার মুখদর্শন করবেন বলে। ভিড় সামলাতে রামমন্দিরের সামনে নিরাপত্তা ব্যবস্থাও যথেষ্ট আঁটসাঁট। কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে সদাসর্বদা সতর্ক রক্ষীরা। মঙ্গলবারের ভিড়ই বুঝিয়ে দিচ্ছে আগামী দিনগুলিতে অযোধ্যা ভক্ত সমাগমে পরিপূর্ণ হতে চলেছে।

একটি ভিডিওতে দেখা যাচ্ছে, সাধারণ মানুষ দরজা দিয়ে প্রবেশ করার জন্য ধাক্কাধাক্কি শুরু করেছেন। ভিড় সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে নিরাপত্তারক্ষীদের। হাতে পুজোর সামগ্রী নিয়ে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় অনেককে। অনেকে আবার হাতে পতাকা নিয়ে ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিতে দিতে মন্দির চত্বরে প্রবেশ করেন।

Releated Posts

কেরলে নির্বাচনী উত্তাপ চরমে, শনিবার প্রচারে নামছেন মোদি ও রাহুল

তিরুবনন্তপুরম, ৩ এপ্রিল (আইএএনএস): কেরলে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রচারের উত্তাপ তুঙ্গে। শনিবার একদিনেই রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রচারে…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

১০ এপ্রিল রাজ্যসভায় শপথ নিতে পারেন নীতীশ কুমার, ১৩ এপ্রিলের পর মুখ্যমন্ত্রিত্ব ছাড়ার সম্ভাবনা

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার আগামী ১০ এপ্রিল রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিতে পারেন বলে মুখ্যমন্ত্রীর…

ByByNews Desk Apr 2, 2026

কলকাতায় ইডির তল্লাশি, তোলাবাজি মামলায় একাধিক জায়গায় অভিযান

কলকাতা, ১ এপ্রিল(আইএএনএস): তোলাবাজি সংক্রান্ত মানি লন্ডারিং মামলায় শহরের একাধিক জায়গায় তল্লাশি চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বুধবার সকাল…

ByByNews Desk Apr 1, 2026

নালন্দা মন্দিরে পদপিষ্ট: এসএইচও সাসপেন্ড, ৪ পুলিশকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

পাটনা, ৩১ মার্চ (আইএএনএস) : শীতলা মাতা মন্দির-এ মর্মান্তিক পদপিষ্টের ঘটনায় ৮ জনের মৃত্যুর পর প্রশাসনের পক্ষ থেকে…

ByByNews Desk Mar 31, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top