আগরতলা, ২২জানুয়ারি: আবারো নেশাবিরোধী অভিযানে সাফল্য পেয়েছে চুড়াইবাড়ি থানার পুলিশ। গাজা পাচারের সময় দুই পাচারকারীকে আটক করেছে পুলিশ। উত্তর ত্রিপুরা জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানিয়েছেন, চুড়াইবাড়ি নাকা পয়েন্টে সাদা রং এর কন্টেনার গাড়ি তল্লাশি চালিয়ে ৭২কেজি গাজা উদ্ধার হয়েছে।
তিনি বলেন, সোমবার চুড়াইবাড়ি থানার নাকা পয়েন্টে গাজা পাচার করতে গিয়ে দুই পাচারকারীকে আটক করেছে পুলিশ। সাদা রং এর কন্টেনার গাড়িতে তল্লাশি চালিয়ে ৭২কেজি গাজা উদ্ধার হয়েছে। তাঁর দাবি, ওই গাজা আগরতলা থেকে বহি:রাজ্যে পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল।
তিনি আরো জানিয়েছেন, গাড়ির চালক এবং সহকারী চালক দুজনকেই গ্রেফতার করা হয়েছে। মহারাষ্ট্রের নাম্বার যুক্ত এমএইচ৪০ইএন৭৯৪৪ গাড়িটি আটক করা হয়েছে। ধৃত দুইজনকে আজই আদালতে সোপর্দ করা হবে।



















