News Flash

  • Home
  • প্রধান খবর
  • সোমবারের জন্য স্পর্শকাতর এলাকা চিহ্নিত করল পুলিশ
Image

সোমবারের জন্য স্পর্শকাতর এলাকা চিহ্নিত করল পুলিশ

কলকাতা, ২০ জানুয়ারি (হি.স.): সোমবার ২২ জানুয়ারি অযোধ্যায় নতুন রামলালার মূর্তির প্রাণ প্রতিষ্ঠা হবে। তা নিয়ে ইতিমধ্যে সারা পড়েছে পশ্চিমবঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায় তারই পাল্টা হিসাবে সংহতি মিছিলের ডাক দিয়েছেন। এই দ্বৈরথের মধ্যে হিংসা ও অশান্তির আশঙ্কা যখন তৈরি হয়েছে, তখন স্পর্শকাতর এলাকাগুলি চিহ্নিত করে ফেলেছে রাজ্য পুলিশ।

সূত্রের খবর, গোয়েন্দা তথ্য ও সাম্প্রতিক কিছু ঘটনার অভিজ্ঞতার ভিত্তি থেকে এই সব এলাকাকে স্পর্শকাতর বলে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে রয়েছে উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুর, বারাসত ও বসিরহাট, হাওড়া শহর ও গ্রামীণ, দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর, ডায়মন্ড হারবার, হুগলির চন্দননগর ও হুগলি গ্রামীণ, নদিয়ার কৃষ্ণনগর ও রানাঘাট, মুর্শিদাবাদ ও জঙ্গিপুর, ইসলামপুর, রায়গঞ্জ, মালদা এবং শিলিগুড়ি।

শনিবার পুলিশসূত্রে জানা গিয়েছে, ২২ তারিখের প্রস্তুতি নিয়ে শুক্রবার সন্ধ্যায় রাজ্যের পুলিশ কর্তাদের বৈঠকে ডেকেছিলেন ডিজি রাজীব কুমার। তিনি বৈঠকে জানিয়েছেন, বিরোধী দলনেতা কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন। ওই মামলায় উচ্চ আদালত যে নির্দেশ দিয়েছে তা অক্ষরে অক্ষরে পালন করতে হবে। দুই, ওই দিন পুলিশের অনুমতি ছাড়া কোনও মিছিল করতে দেওয়া যাবে না। তিন, যেসব এলাকাকে অধিকতর স্পর্শকাতর বলে চিহ্নিত করা হয়েছে, সেখানে বাড়তি বাহিনী মোতায়েন করতে হবে। সেই সঙ্গে অতিরিক্ত নজরদারির ব্যবস্থা রাখতে হবে।

ডিজি ওই বৈঠক করার কয়েক ঘণ্টার মধ্যে স্পর্শকাতর এলাকা ধরে ধরে অতিরিক্ত বাহিনী মোতায়েনের নির্দেশিকা জারি হয়ে যায়। তাতে অবশ্য বলা হয়েছে, এই যে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হবে, তারা যেন আগ্নেয়াস্ত্র নিয়ে না যান। ঢাল, লাঠি, হেলমেট, বডি প্রোটেকটিভ গিয়ার ইত্যাদি নিয়ে যেতে হবে।

সূত্রের খবর, অতিরিক্ত যে বাহিনী মোতায়েন করা হচ্ছে তার মধ্যে রাফের সংখ্যাই বেশি। এ ছাড়া অন্যান্য বাহিনীও থাকছে। তা ছাড়া স্পর্শকাতর এলাকার প্রতিটি থানাকে সতর্ক করা হয়েছে।

নবান্ন সূত্রে বলা হচ্ছে, মুখ্যমন্ত্রী প্রশাসন ও পুলিশকে জানিয়ে দিয়েছেন, যে কোনও মূল্যে সুষ্ঠু পরিবেশ রাখতে হবে। কেউ অশান্তি পাকানোর চেষ্টা করলে যেন তা কড়া হাতে দমন করা হয়।

Releated Posts

অসমের সংস্কৃতি রক্ষায় মানুষ এনডিএ-কে পুনরায় নির্বাচিত করার সিদ্ধান্ত নিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

গুয়াহাটি, ৩ এপ্রিল (আইএএনএস): শুক্রবার গোয়ালপাড়া জেলার দুধনৈতে এক বিশাল জনসভায় ভাষণ দেওয়ার সময় কংগ্রেসের তীব্র সমালোচনা করে…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

৩ বছরে কর্ণাটকের ২,৮০৯ কৃষকের মৃত্যু; মানুষকে প্রতারিত করছে কংগ্রেস সরকার: কেন্দ্রীয় মন্ত্রী

বাগালকোট (কর্ণাটক), ৩ এপ্রিল (আইএএনএস) :— রেল ও জলশক্তি দপ্তরের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ভি. সোমান্না দাবি করেছেন যে, দ্বিতীয়…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

ভারত মার্কিন যুক্তরাষ্ট্রকে অনুসরণ করে—এ দাবি বাস্তবসম্মত নয়: সাইয়েদ আকবরুদ্দিন

নয়াদিল্লি, ৩ এপ্রিল(আইএএনএস): ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের নীতি অনুসরণ করে—এই অভিযোগ “অন্যায্য” এবং “বাস্তবতার প্রতিফলন নয়” বলে মন্তব্য করলেন…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

ভোটের আগে অনুপ্রবেশ বাড়ছে, অসম ও পশ্চিমবঙ্গে সতর্কতা জারি গোয়েন্দা সংস্থার

নয়াদিল্লি, ৩ এপ্রিল (আইএএনএস): ভোটের মুখে অসম ও পশ্চিমবঙ্গে ব্যাপক হারে অবৈধ অনুপ্রবেশ বাড়ছে বলে সতর্কবার্তা দিয়েছে গোয়েন্দা…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top