News Flash

Image

বাঁকুড়ায় হাতির হানায় মৃত্যু তরুণীর

বাঁকুড়া, ১৮ জানুয়ারি (হি. স.) : বাঁকুড়ার হরিচরণডাঙায় হাতির হানায় মৃত্যু এক তরুণীর। বুধবার মাঝরাতে হঠাৎই শৌচকর্মে যেতে হয় বছর চব্বিশের মামনি ঘোড়ুইকে। তখনই পিছন থেকে শুঁড়ে পেঁচিয়ে শূন্যে তুলে আছাড় মারে হাতি। ঘটনাস্থলেই মৃত্যু হয় মামনির।

পরিবার সূত্রে জানা গিয়েছে, বুধবার গভীর রাতে ঘুম থেকে উঠে শৌচকর্ম করতে বাড়ির বাইরে যান হরিচরণডাঙা গ্রামের বছর চব্বিশের তরুণী মামনি। মধ্যরাতে জঙ্গল থেকে গ্রামে ঢুকে পড়েছিল চারটি হাতি। মামনি বাড়ির পিছনে জঙ্গলে গিয়েছিলেন। কিছু বুঝে ওঠার আগেই একটি হাতি মামনির উপর হামলা চালায়। হাতিটি শুঁড়ে করে মামনিকে তুলে আছাড় মারে। তারপর প্রায় ত্রিশ ফুট দেহটি টেনে নিয়ে যায় হাতিটি। শব্দ শুনে গ্রামবাসীরা বেরিয়ে এলে হাতিগুলি গ্রাম ছেড়ে পালিয়ে যায়। চিৎকার চেঁচামেচি শুনতে পেয়ে গ্রামবাসীরাও জড়ো হয়ে যান। আহত মামনিকে গ্রামবাসীরা উদ্ধার করে বড়জোড়া সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

Releated Posts

 ‘সম্মানের ভয়ে’ নাবালিকাকে খুন, গোপনে গয়ায় দেহ দাহ—গ্রেফতার ২

রাঁচি, ৬ এপ্রিল(আইএএনএস): ‘সামাজিক লজ্জা’ ঢাকতে নাবালিকা খুনের চাঞ্চল্যকর ঘটনা সামনে এল ঝাড়খণ্ডে। রাঁচি পুলিশের তদন্তে জানা গেছে,…

ByByNews Desk Apr 6, 2026

প্রতিষ্ঠা দিবসে ১৩.৪ কোটি কর্মীকে শুভেচ্ছা কেন্দ্রীয় মন্ত্রীদের, জনসংঘ থেকে বিশ্বমঞ্চে বিজেপির উত্থান স্মরণ

নয়াদিল্লি, ৬ এপ্রিল(আইএএনএস): ভারতীয় জনতা পার্টি-র ৪৭তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দলের ১৩.৪ কোটি কর্মীকে শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় মন্ত্রীরা।…

ByByNews Desk Apr 6, 2026

আসন্ন বিধানসভা ভোটে অস্তিত্ব রক্ষার লড়াইয়ে কংগ্রেস ও বাম শিবির

নয়াদিল্লি, ৬ এপ্রিল(আইএএনএস): এ মাসে চারটি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে অনুষ্ঠিত হতে চলা বিধানসভা নির্বাচনে দেশের একসময়ের…

ByByNews Desk Apr 6, 2026

ঝাড়খণ্ডে মাওবাদী আইইডি বিস্ফোরণে গুরুতর জখম সিআরপিএফ জওয়ান, রাঁচিতে এয়ারলিফট

চাইবাসা/রাঁচি, ৬ এপ্রিল(আইএএনএস): ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলার ঘন জঙ্গলাঞ্চল সারান্ডা বন-এ মাওবাদীদের পাতা আইইডি বিস্ফোরণে এক সেন্ট্রাল রিজার্ভ…

ByByNews Desk Apr 6, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top