জয়পুর, ১৮ জানুয়ারি (হি.স.) । মৃদু ভূমিকম্প অনুভূত হল রাজস্থানের রাজধানী জয়পুরে । বৃহস্পতিবার সকালে জয়পুরে রিখটার স্কেলে ২.৯ তীব্রতার ভূমিকম্প রেকর্ড করা হয়েছে ।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির মতে এদিন সকাল ৭.২৬ মিনিটে সংঘটিত এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১১ কিলোমিটার নিচে।ভূমিকম্পের কেন্দ্র ছিল ফুলেরার কাছে। তীব্রতা খুবই কম হওয়ায় মানুষ ভূমিকম্প অনুভব করতে পারেনি। পাশাপাশি এই ভূমিকম্পে কোনও হতাহতের খবর নেই



















