News Flash

  • Home
  • খেলা
  • কর্ণেল সি কে নাইডু ক্রিকেটে ব্যাটিং ব্যর্থতায় পরাজয়ের সম্মুখীন ত্রিপুরা
Image

কর্ণেল সি কে নাইডু ক্রিকেটে ব্যাটিং ব্যর্থতায় পরাজয়ের সম্মুখীন ত্রিপুরা

চন্ডিগড়-‌ ৩৯০/‌৯ (‌ডি:‌)

ত্রিপুরা-‌ ১৩১ &‌ ৪৬/‌৭

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৮ জানুয়ারি।।ব্যাটিং ব্যর্থতায় পরাজয়ের প্রহর গুনছে ত্রিপুরা। বড় কোনও অঘটন না ঘটলে মঙ্গলবার তৃতীয় দিনের মধ্যান্ন ভোজের আগেই গুটিয়ে যাবে ত্রিপুরার লেজ। অনূর্ধ্ব-‌২৩ কর্ণেল সি কে নাইডু ট্রফি ক্রিকেটে। নরসিংগড় পুলিস ট্রেণিং আকাদেমি মাঠে অনুষ্ঠিত ম্যাচে পরাজয় এড়াতে ত্রিপুরার দরকার আরও ২১৩ রান। হাত রয়েছে মাত্র ৩ উইকেট। ফলে ত্রিপুরার ইনিংস পরাজয় এনেকটাই নিশ্চিত। সফররত চন্ডিগড়ের গড়া ৩৯০ রানের জবাবে ত্রিপুরা প্রথম ইনিংসে মাত্র ১৩১ রান করতে সক্ষম হয়। ২৫৯ রানে পিছিয়ে থেকে ফলোঅনে খেলতে নেমে দ্বিতীয দিনের শেষে ত্রিপুরা ৭ উইকেট হারিয়ে মাত্র ৪৬ রান করতে সক্ষম হয়। প্রথম দিনের বিনা উইকেটে ৫ রান নিয়ে খেলতে নেমে প্রথম ইনিংসে ৪২.‌১ ওভার ব্যাট করার ফঁাকে মাত্র ১৩১ ‌রানে গুটিয়ে যায়। ত্রিপুরার পক্ষে অমিত আলি ৬০ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৩, সেন্টু সরকার ৮৬ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ২৯ এবং ইন্দ্রজিৎ দেবনাথ ২৩ বল খেলে ১ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৩ রান করেন। ত্রিপুরার আর কোনও ব্যাটসম্যান রুখে দাড়াতে পারেননি। চন্ডিগড়ের পক্ষে নীল ১৩ রানে,  অমিত শুক্লা ২৫ রানে ৩ টি করে এবং অর্জুন আজাদ ১৪ রানে ২ টি উইকেট দখল করেন। ২৫৯ রানে পিছিয়ে থেকে ফলোঅনে খেলতে নেমে দ্বিতীয দিনের শেষে ত্রিপুরা ২৬ ওভার ব্যাট করে ৭ উইকেট হারিয়ে মাত্র ৪৬ রান করতে সক্ষম হয়। ত্রিপুরার পক্ষে আরমান হুসেন ৬৮ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৬ এবং রিয়াজ উদ্দিন ৪১ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১১ (‌অপ:‌) রান করেন। সফররত দলের পক্ষে অর্জুন আজাদ ৫ রানে এবং মহ:‌ আশাদ ৭ রানে ২ টি করে উইকেট দখল করেন।‌‌

Releated Posts

আদিবাসী প্রতিভা বিকাশে জোর, বিশ্ব ক্রীড়াশক্তি হওয়ার লক্ষ্য: রাষ্ট্রপতির ভাবনা তুলে ধরলেন ক্রীড়ামন্ত্রী

নয়াদিল্লি, ৩ এপ্রিল(আইএএনএস): আদিবাসী ক্রীড়াবিদদের ধারাবাহিক সমর্থন ও সুযোগ-সুবিধা প্রদান করলে ভারত ভবিষ্যতে বিশ্ব ক্রীড়াক্ষেত্রে শক্তিশালী অবস্থান তৈরি…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

পুল পরিষ্কার থেকে পদক জয়—অসমের কুস্তিগির দেবী দাইমারির লড়াই অনুপ্রেরণা

অম্বিকাপুর, ২ এপ্রিল(আইএএনএস): প্রতিকূলতার মধ্যেই সাফল্যের পথ তৈরি করা—এই কথার বাস্তব উদাহরণ হয়ে উঠেছেন অসমের কুস্তিগির দেবী দাইমারি।…

ByByNews Desk Apr 2, 2026

জঙ্গল-পথ পেরিয়ে জাতীয় মঞ্চে, ভারতীয় হকিতে আদিবাসী শক্তির উত্থান

রায়পুর, ২ এপ্রিল(আইএএনএস): খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস ২০২৬-এ হকিতে পুরুষ ও মহিলা—দুই বিভাগেই সোনা জিতে নজর কাড়ল ওড়িশা।…

ByByNews Desk Apr 2, 2026

এলএসজি দলে নেই স্পষ্ট পরিচয়, কড়া সমালোচনায় অভিনব মুকুন্দ

নয়াদিল্লি, ২ এপ্রিল(আইএএনএস): লখনউ সুপার জায়ান্টস (এলএসজি)-এর দলগত গঠন ও কৌশল নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অভিনব…

ByByNews Desk Apr 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top