News Flash

  • Home
  • খেলা
  • খেলো ধর্মনগর প্রতিযোগিতায় ধর্মনগর প্রেসক্লাব ৫ উইকেট পরাজিত করে আমরা সবাই ক্লাবকে।
Image

খেলো ধর্মনগর প্রতিযোগিতায় ধর্মনগর প্রেসক্লাব ৫ উইকেট পরাজিত করে আমরা সবাই ক্লাবকে।

ধর্মনগর প্রতিনিধি, ৭ জানুয়ারি।। খেলো ধর্মনগর প্রতিযোগিতার ক্রিকেটের আসর ও জমে উঠেছে। রবিবার ছিল দুটি ম্যাচ। প্রথম ম্যাচে নির্ধারিত বিষ ওভারের খেলায় পদ্মপুরের রাইজিং সান তাদের সব কটি উইকেট হারিয়ে ১৯৭ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে বয়েজ ক্লাব ১৩৭ রানে সবাই আউট হয়ে যায়। রাইজিং সান ৬০ রানে জয় লাভ করে। অপর খেলাকে নিয়ে ছিল দর্শকদের মধ্যে উত্তেজনা। টসে জয়ী হয়ে আমরা সবাই প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। কিন্তু ধর্মনগর প্রেসক্লাবের দুর্ধর্ষ বোলিং এর সামনে আমরা সবাই ক্লাবে ব্যাটসম্যানরা উনিশ দশমিক দুই ওভারে মাত্র ১২৩ রানে সবাই আউট হয়ে যায়। প্রেসক্লাবের পক্ষে অধিনায়ক সুকল্যাণ দাস ৩৪ রানে তিনটি উইকেট দখল করে। জবাবে ব্যাট করতে নেমে বার ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১২৪ রান তুলে জয়ী হয়। দলের পক্ষে অভিজিৎ চিনু ৫২ রান করে। উল্লেখ্য ধর্মনগর প্রেসক্লাব সবগুলি ম্যাচে এখন পর্যন্ত জয়লাভ করেছে।

Releated Posts

আদিবাসী প্রতিভা বিকাশে জোর, বিশ্ব ক্রীড়াশক্তি হওয়ার লক্ষ্য: রাষ্ট্রপতির ভাবনা তুলে ধরলেন ক্রীড়ামন্ত্রী

নয়াদিল্লি, ৩ এপ্রিল(আইএএনএস): আদিবাসী ক্রীড়াবিদদের ধারাবাহিক সমর্থন ও সুযোগ-সুবিধা প্রদান করলে ভারত ভবিষ্যতে বিশ্ব ক্রীড়াক্ষেত্রে শক্তিশালী অবস্থান তৈরি…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

পুল পরিষ্কার থেকে পদক জয়—অসমের কুস্তিগির দেবী দাইমারির লড়াই অনুপ্রেরণা

অম্বিকাপুর, ২ এপ্রিল(আইএএনএস): প্রতিকূলতার মধ্যেই সাফল্যের পথ তৈরি করা—এই কথার বাস্তব উদাহরণ হয়ে উঠেছেন অসমের কুস্তিগির দেবী দাইমারি।…

ByByNews Desk Apr 2, 2026

জঙ্গল-পথ পেরিয়ে জাতীয় মঞ্চে, ভারতীয় হকিতে আদিবাসী শক্তির উত্থান

রায়পুর, ২ এপ্রিল(আইএএনএস): খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস ২০২৬-এ হকিতে পুরুষ ও মহিলা—দুই বিভাগেই সোনা জিতে নজর কাড়ল ওড়িশা।…

ByByNews Desk Apr 2, 2026

এলএসজি দলে নেই স্পষ্ট পরিচয়, কড়া সমালোচনায় অভিনব মুকুন্দ

নয়াদিল্লি, ২ এপ্রিল(আইএএনএস): লখনউ সুপার জায়ান্টস (এলএসজি)-এর দলগত গঠন ও কৌশল নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অভিনব…

ByByNews Desk Apr 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top