News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নেশা বিরোধী অভিযানে নেমে বিলেতি মদ সহ আটক এক 
Image

নেশা বিরোধী অভিযানে নেমে বিলেতি মদ সহ আটক এক 

নিজস্ব প্রতিনিধি, মনুবাজার, ৩১ ডিসেম্বর : মনুবাজার থানা এলাকায় নেশা বিরোধী অভিযান চালিয়ে সাফল্য পেয়েছে পুলিশ। ঘটনার বিবরণে জানা যায়, অধিক রাতে এক নেশা বিরোধী  অভিযান চালিয়ে এক ব্যক্তিকে  বিভিন্ন ব্র্যান্ডের মোট  ১৪৮ বোতল বিলেতি মদ সহ আটক করেছে শ্রীনগর ফাঁড়ি থানার পুলিশ।  এই অভিযানে নেতৃত্ব দিয়েছেন সাব্রুম মহকুমা পুলিশ আধিকারিক দুলাল দত্ত সহ মনুবাজার থানার ওসি বিষ্ণুপদ ভৌমিক ও শ্রীনগর ফাঁড়ি থানার ওসি অরিন্দম রায়। 

এই বিষয়ে মনুবাজার থানার ওসি বিষ্ণুপদ ভৌমিক জানিয়েছেন শনিবার গোপন সংবাদের ভিত্তিতে শ্রীনগর ফাঁড়ি থানার ওসি অরিন্দম রায় জানতে পারেন শ্রীনগর এলাকার কোন এক স্থানে বেশকিছু পরিমাণ বিলেতি মদ মজুত করা হয়েছে বিক্রির জন্য। 

খবর পেয়ে শ্রীনগর ফাঁড়ি থানার ওসি তৎক্ষনাৎ বিষয়টি সাব্রুম মহকুমা পুলিশ আধিকারিকের গোচরে নিলে ঐ রাতেই তিনি মনুবাজার ও শ্রীনগর ফাঁড়ি থানাকে নিয়ে অভিযানে নামেন এবং অভিযান চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের মোট  ১৪৮ বোতল বিলেতি মদ উদ্ধার করে এবং এই কাজের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে রাখাল দেবনাথ নামে এক ব্যাক্তিকে আটক করা হয়। পাশাপাশি  এ কাজের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে আরো দুই ব্যক্তির বিরুদ্ধে মামলা নেয়  পুলিশ।

 তিনি আরো জানান নেশা মুক্ত সমাজ গড়ে তুলতে এধরণের অভিযান আগামী দিনেও জারি  থাকবে। প্রসঙ্গত শ্রীনগর এলাকা জুড়ে  নেশা সামগ্রীর রমরমা ও সন্ধ্যার পর নেশাখোরদের উদ্দাম নিত্যের অভিযোগ দীর্ঘ দিনের। তবে মানসম্মানের কথা মাথায় রেখে এতদিন পর্যন্ত  প্রকাশ্যে কেউ মুখ না খুল্লেও বছরের শেষ বেলায় পুলিশের এই নেশা বিরোধী অভিযানে কিছুটা হলেও  খুশী শ্রীনগর এলাকায় মানুষ।

Releated Posts

পশুর ওপর নৃশংসতা, আহত অবস্থায় পুকুরে পড়ে গেল, প্রাণ বাঁচাল স্থানীয় যুবকেরা

কৈলাসহর, ১০ এপ্রিল: পশু নির্যাতনের এক হৃদয়বিদারক ঘটনা সামনে এলো ঊনকোটি জেলার মহকুমা সদর কৈলাসহরের গৌরনগর আরডি ব্লকের…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

একই রাতে পাঁচ দোকানে দুঃসাহসিক চুরি, এলাকায় চাঞ্চল্য

চড়িলাম, ১০ এপ্রিল: ফের দুঃসাহসিক চুরির ঘটনায় আতঙ্ক ছড়াল পেঁচারথল এলাকায়। একই রাতে পেঁচারথল শান্তিপুর গেট ও পেঁচারথল…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

আগরতলায় দোস্তি, পাহাড়ে কুস্তি: বিজেপি-তিপরা মথাকে কটাক্ষ সিপিআই(এম) প্রার্থীর

চড়িলাম, ১০ এপ্রিল: ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (এডিসি) নির্বাচনের প্রচার জোরদার করেছে বামফ্রন্ট। শুক্রবার এডিসির ১৪…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

সরব প্রচারের শেষ দিনে বামফ্রন্ট প্রার্থীর সমর্থনে বামুটিয়ায় বাড়ি-বাড়ি প্রচার

আগরতলা, ১০ এপ্রিল: টিটিএএডিসি সাধারণ নির্বাচনের প্রচারের শেষ দিনে বামফ্রন্টের মনোনীত প্রার্থী কমরেড সঞ্জিত দেববর্মার সমর্থনে জোরদার প্রচার…

ByByReshmi Debnath Apr 10, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top