News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের নিয়োগনীতি নিয়ে সমস্যা 
Image

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের নিয়োগনীতি নিয়ে সমস্যা 

আগরতলা, ২৭ ডিসেম্বর :  চাকরিপ্রার্থীদের মধ্যে সিনিয়র,ও জুনিয়রের কোন সমস্যা নেই।তবে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের স্বজনপোষণ ও বাড়বাড়ন্তের জন্য অ্যাসিস্টেন্ট প্রফেসর ও অ্যাসোসিয়েট প্রফেসর নিয়োগে সিনিয়র এবং জুনিয়রের সমস্যা হচ্ছে।

কারণ নিয়োগ প্রক্রিয়ার নীতিমালা অনুযায়ী যেহেতু একটি বিজ্ঞাপন দিয়ে অ্যাসিটেন্ট প্রফেসর পদে প্রায় ৪৮ জন এবং অ্যাসোসিয়েট প্রফেসর পদে প্রায় ৪৮ জনকে নিয়োগ করা হবে। তাই ইন্টারভিউ প্রক্রিয়া শেষ হলে সকলকে একসাথে অফার বিলি করা হবে। কিন্তু এ পথে যাচ্ছে না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।ফলে আবারও বিষয়টি আদালতে যাচ্ছে।যদিও সম্প্রতি ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে কর্মরত অধ্যাপক, অধ্যাপিকারা এই নিয়োগ প্রক্রিয়ার ত্রুটির বিষয়ে উপাচার্যের সাথে দু-বার সাক্ষাৎও করেছেন। তবে কোন পদক্ষেপ হয়নি। উল্টো আবারও সংরক্ষণ নীতি মানা হচ্ছে না। 

অভিযোগ এই কারণে উপজাতি সংরক্ষিত আসন কমে দিয়েছে।এমনকী ইউআর পোস্ট ওবিসি হয়ে গিয়েছে।এসটি আসন কমে গিয়েছে।এসসি পোস্ট বাতিল হয়েছে।এসটি,এসসি,ওবিসি ওয়েলফেয়ার দপ্তরের অনুমতি পর্যন্ত নেওয়া হয়নি। বিশ্ববিদ্যালয়ে সূত্রে খবর ২০০৭ সালের আগে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে নিয়োগে উপজাতি সংরক্ষণ ছিল ৩২ শতাংশ আর ২০০৭ সালে তা হয়ে যায় ৭.৫ শতাংশ কিন্তু ২০০৭ সালের আগের ওই ৩২ শতাংশ উপজাতি সংরক্ষিত পদগুলির ব্যাকলগ বর্তমান নিয়োগে নেই। 

যার ফলে উপজাতি সংরক্ষিত পদ গায়েব। অভিযোগ এই নিয়োগ প্রক্রিয়ায় রাজ্যের যুবক-যুবতীদের মেধা থাকা সত্ত্বেও বহিঃরাজ্যের বেকারদের চাকরি প্রদানে মেলা চলছে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে।ফলে রাজ্যের বেকারদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে।

Releated Posts

এডিসি নির্বাচনকে সামনে রেখে সাব্রুমে বিজেপির জনসংযোগ অভিযান

আগরতলা, ৩ এপ্রিল: আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার ৪০ সাব্রুম বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ২৭ পূর্ব মুহুরীপুর-ভুরাতলী…

ByByReshmi Debnath Apr 3, 2026

গুড ফ্রাইডে পালিত, আগরতলার ডন বস্কো স্কুলে বিশেষ প্রার্থনা সভা

আগরতলা, ৩ এপ্রিল: আজ গুড ফ্রাইডে। খ্রিস্টান ধর্মাবলম্বীদের কাছে দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এই দিনেই যিশু খ্রিস্ট-এর ক্রুশবিদ্ধ…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

ধর্মনগরে উপনির্বাচন ঘিরে ভোটকর্মীদের ভোটগ্রহণ শুরু

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৩ এপ্রিল: ৫৬ ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে সামনে রেখে ধর্মনগরে শুরু হয়েছে ভোটকর্মীদের ভোটগ্রহণ প্রক্রিয়া।…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

যুদ্ধের আঁচে উত্তপ্ত বাজার, বামুটিয়া কালী বাজারে চায়ের দামে আগুন প্রশাসনের নীরবতায় ক্ষোভ

বামুটিয়া ৩ এপ্রিল: মধ্যপ্রাচ্যে ইরান, ইসরাইল এবং আমেরিকা-কে ঘিরে ক্রমবর্ধমান যুদ্ধ পরিস্থিতি যেন বিশ্ব অর্থনীতিতে এক অস্থিরতার ঝড়…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top