News Flash

  • Home
  • দিনের খবর
  • ঘন কুয়াশায় ঢাকল দিল্লি, দৃশ্যমানতা কমে যাওয়ায় বিমান ও ট্রেন চলাচল ব্যাহত
Image

ঘন কুয়াশায় ঢাকল দিল্লি, দৃশ্যমানতা কমে যাওয়ায় বিমান ও ট্রেন চলাচল ব্যাহত

নয়াদিল্লি, ২৭ ডিসেম্বর (হি.স.): গত কয়েক দিন ধরে দিল্লি-সহ উত্তর ভারতের রাজ্যগুলিতে ঠান্ডার সঙ্গে কুয়াশার দাপট চলছেই। তার জেরে সড়ক, রেলের পাশাপাশি বিমান পরিষেবাতেও প্রভাব পড়ছে। বুধবারও একই পরিস্থিতির কারণে সমস্যায় পড়তে হল সাধারণ মানুষজনকে। ঘন কুয়াশায় দৃশ্যমানতা নেমে যাওয়ায় দিল্লি বিমানবন্দর থেকে বিমান ওঠানামায় সমস্যা হয়েছে। যার জেরে ভোগান্তির মুখে পড়তে হচ্ছে যাত্রীদের।

ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় ট্রেন চলাচলও বিঘ্নিত হয়েছে। নতুন দিল্লি রেল স্টেশন থেকে অনেক ট্রেন দেরিতে ছেড়েছে অথবা কিছু ট্রেন বাতিল হয়েছে। অনেক ট্রেন দেরিতে স্টেশনে এসে পৌঁছেছে। ভোরের দিকে তো কুয়াশা ছিলই, সকাল যখন ৭.২৫ মিনিট, তখনও কুয়াশার চাদরে ঢাকা ছিল রাজধানী দিল্লি। দৃশ্যমানতা এতটাই কম ছিল যে খুব কাছের জিনিসও স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না। কুয়াশার মধ্যেই শীতের দাপটও অব্যাহত রয়েছে রাজধানীতে।

Releated Posts

প্রতিদিন প্রায় ২৮ লক্ষ এলপিজি সিলিন্ডার সরবরাহ করা হচ্ছে, কোনও ঘাটতি নেই : ইন্ডিয়ান অয়েল

নয়াদিল্লি, ৩ এপ্রিল : ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (আইওসি) জানিয়েছে, দেশে প্রতিদিন প্রায় ২৮ লক্ষ এলপিজি সিলিন্ডার সরবরাহ করা…

ByBySandeep Biswas Apr 3, 2026

বিশ্বের কাছে ভারতের গুরুত্ব অপরিসীম; তাই আমাদের প্রতিক্রিয়া প্রকাশের ক্ষেত্রে আরও সতর্ক ও সংযত হতে হবে: সৈয়দ আকবরউদ্দিন

নয়াদিল্লি, ৩ এপ্রিল (আইএএনএস) :— জাতিসংঘে ভারতের সাবেক স্থায়ী প্রতিনিধি সৈয়দ আকবরউদ্দিন বলেছেন যে, দেশের পররাষ্ট্রনীতিতে এখন ক্রমবর্ধমান…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

‘ভয় পেলে চলবে না’: আপে ভাঙন স্পষ্ট, রাঘব চাড্ডাকে কড়া জবাব কেজরিওয়ালের ঘনিষ্ঠদের

নয়াদিল্লি, ৩ এপ্রিল (আইএএনএস): আমি আদমি পার্টি (আপ)-এর অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবার প্রকাশ্যে চলে এল। রাজ্যসভার প্রাক্তন ডেপুটি লিডার…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

কেরলে নির্বাচনী উত্তাপ চরমে, শনিবার প্রচারে নামছেন মোদি ও রাহুল

তিরুবনন্তপুরম, ৩ এপ্রিল (আইএএনএস): কেরলে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রচারের উত্তাপ তুঙ্গে। শনিবার একদিনেই রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রচারে…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top