জয় দিয়ে দারুন শুরু ত্রিপুরার দৃষ্টিহীনদের ক্রিকেটে সুকান্ত দুর্দান্ত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৩ ডিসেম্বর।। জয় দিয়ে আসর শুরু করলো ত্রিপুরা। মহকুমায় অনুষ্ঠিত ষষ্ঠ নাগেশ ট্রফি দৃষ্টিহীনদের ক্রিকেট প্রতিযোগিতায়। মহকুমার কলেজ স্টেডিয়ামে শনিবার থেকে শুরু হয়েছে আসর। উদ্বোধনী ম্যাচে ত্রিপুরা ৯ উইকেটে পরাজিত করে মনিপুরকে। সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেমে মনিপুর ১২৫ রান করে। দলের পক্ষে মজাহার খান সর্বোচ্চ ৩৩ রান করেন ২৬ বল খেলে। ত্রিপুরার পক্ষে সুকান্ত সরকার ২১ রান দিয়ে ৩ টি এবং রাজেন্দ্র পানোরিয়া ২২ রান দিয়ে ২ টি উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে ত্রিপুরা ১৬.‌৩ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। বল হাতের পর ব্যাট হাতেও সফল ত্রিপুরার অধিনায়ক সুকান্ত সরকার। সুকান্ত ৪৯ বল খেলে ৫৮ রান করে দলকে জয় এনে দিতে মূখ্য ভূমিকা নেন। তাহা ত্রিপুরার পক্ষে বিশ্বজিৎ দেবনাথ ৩৪ বল খেলে ২৯ রান করেন। দিনের দ্বিতীয় ম্যাচে ছত্তিশগড় ৯ উইকেটে পরাজিত করে অসমকে। অসমের গড়া ১৭০ রানের জবাবে ১ উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় ছত্তিশগড়। এর আগে সকালে আসরের উদ্বোধন করেন মৎস্য মন্ত্রী সুধাংশু দাস।‌