ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৯ ডিসেম্বর।। নর্থ ইস্ট ইন্ডিয়া পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হচ্ছে আসামের শিলচরে। আগামী পাঁচ থেকে সাত-ই জানুয়ারি আয়োজিত এই উত্তর-পূর্ব পাওয়ার লিফটিং আসরে ত্রিপুরা থেকে পুরুষ মহিলা উভয় বিভাগে অংশগ্রহণ করবেন বলে স্থির হয়েছে। পাশাপাশি রাজ্য দলের নির্বাচিত লিফটারদের নামও ঘোষণা করা হয়েছে। মহিলা বিভাগে সিমরান আক্তার, তপতী ত্রিপুরা, নন্দিতা সূত্রধর, বিনীতা দে, লক্ষ্মী রানী সরকার, তনুশ্রী পাল, অন্নপূর্ণা সাহা, রুমি দেববর্মা। কোচ সীমা সাহা। পুরুষ বিভাগে রজত কুমার দাস, রুপেন কুমার লোধ, জয় পাল, স্বরূপ রায় বর্মন, রাজেশ শর্মা, শিব শংকর সেন, কল্লোল দাস রায়, প্রিয়তোষ দাস, পলাশ শীল, জয় দেববর্মা। কোচ দুলাল কর্মকার, ম্যানেজার অমরেশ দেববর্মা। রাজ্য দল যথাসময়ে রেলপথে শিলচরের উদ্দেশ্যে রওয়ানা হবে বলে সংস্থা সূত্রে জানানো হয়েছে।
2023-12-19

