News Flash

  • Home
  • দিনের খবর
  • ২০২৪ সালের জনগণনার পরে মহিলা সংরক্ষণ আইন কার্যকর করা হবে : সীতারমন
Image

২০২৪ সালের জনগণনার পরে মহিলা সংরক্ষণ আইন কার্যকর করা হবে : সীতারমন

নয়াদিল্লি, ১৬ ডিসেম্বর (হি.স.) : ২০২৪ সালের জনগণনার পরে মহিলা সংরক্ষণ আইন কার্যকর করা হবে, বলে শনিবার জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। কেন্দ্রীয় সরকার ২০২৪ সালের জনগণনার পরে মহিলাদের সংরক্ষণ আইন কার্যকর করার পদক্ষেপ নেবে বলে এদিন জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

শুক্রবার থেকে কর্ণাটক ও কেরলে দুদিনের সফরে রয়েছেন সীতারমন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী শনিবার কর্ণাটকের দক্ষিণ কন্নড় জেলার মুডবিদ্রিতে একটি অনুষ্ঠানে রাণী আব্বাক্কার নামে একটি স্মারক ডাকটিকিট প্রকাশ করেছেন। তিনি ডাকটিকিট প্রকাশ করে জানান, মহিলা সংরক্ষণ এখন বাস্তবে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সর্বদাই দেশ গঠনে মহিলাদের ভূমিকার ওপর আস্থা প্রকাশ করেছেন। ১৬ শতকের রানী আব্বাক্কার সাহস ও বীরত্বের প্রশংসা করে অর্থমন্ত্রী বলেন, কেন্দ্রীয় সরকার বিদেশী বাহিনীর বিরুদ্ধে লড়াই করে যোদ্ধাদের অবদানকে স্বীকৃতি দেওয়ার জন্য বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। তিনি জানিয়েছেন যে উপকূলীয় কর্ণাটকে রানী আব্বাক্কার নামে একটি সৈনিক স্কুল তৈরি করা হবে। সীতারমন স্মারক ডাকটিকিটে ব্যবহৃত রানী আব্বাক্কার প্রতিকৃতির জন্য শিল্পী বাসুদেব কামাতকে অভিনন্দন জানিয়েছেন।

Releated Posts

প্রতিদিন প্রায় ২৮ লক্ষ এলপিজি সিলিন্ডার সরবরাহ করা হচ্ছে, কোনও ঘাটতি নেই : ইন্ডিয়ান অয়েল

নয়াদিল্লি, ৩ এপ্রিল : ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (আইওসি) জানিয়েছে, দেশে প্রতিদিন প্রায় ২৮ লক্ষ এলপিজি সিলিন্ডার সরবরাহ করা…

ByBySandeep Biswas Apr 3, 2026

বিশ্বের কাছে ভারতের গুরুত্ব অপরিসীম; তাই আমাদের প্রতিক্রিয়া প্রকাশের ক্ষেত্রে আরও সতর্ক ও সংযত হতে হবে: সৈয়দ আকবরউদ্দিন

নয়াদিল্লি, ৩ এপ্রিল (আইএএনএস) :— জাতিসংঘে ভারতের সাবেক স্থায়ী প্রতিনিধি সৈয়দ আকবরউদ্দিন বলেছেন যে, দেশের পররাষ্ট্রনীতিতে এখন ক্রমবর্ধমান…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

‘ভয় পেলে চলবে না’: আপে ভাঙন স্পষ্ট, রাঘব চাড্ডাকে কড়া জবাব কেজরিওয়ালের ঘনিষ্ঠদের

নয়াদিল্লি, ৩ এপ্রিল (আইএএনএস): আমি আদমি পার্টি (আপ)-এর অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবার প্রকাশ্যে চলে এল। রাজ্যসভার প্রাক্তন ডেপুটি লিডার…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

কেরলে নির্বাচনী উত্তাপ চরমে, শনিবার প্রচারে নামছেন মোদি ও রাহুল

তিরুবনন্তপুরম, ৩ এপ্রিল (আইএএনএস): কেরলে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রচারের উত্তাপ তুঙ্গে। শনিবার একদিনেই রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রচারে…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top