News Flash

  • Home
  • বাণিজ্য
  • অপরিশোধিত তেল ব্যারেল প্রতি ৭৭ ডলারের কাছাকাছি, পেট্রোল ও ডিজেলের দাম স্থিতিশীল
Image

অপরিশোধিত তেল ব্যারেল প্রতি ৭৭ ডলারের কাছাকাছি, পেট্রোল ও ডিজেলের দাম স্থিতিশীল

নয়াদিল্লি, ১৬ ডিসেম্বর (হি.স.) : বিগত ২৪ ঘণ্টায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে কোনও পরিবর্তন হয়নি । শনিবারও ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি প্রায় ৭৭ এবং ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ৭২ ডলারের কাছাকাছি। সরকারি খাতের তেল ও গ্যাস বিপণন সংস্থাগুলি পেট্রোল ও ডিজেলের দামেও এদিন কোনও পরিবর্তন করেনি।

ইন্ডিয়ান অয়েলের ওয়েবসাইট অনুসারে, শনিবার দিল্লিতে পেট্রোল প্রতি লিটার ৯৬.৭২ টাকা এবং ডিজেল প্রতি লিটার ৮৯.৬২ টাকায় বিক্রি হচ্ছে। মুম্বইতে এক লিটার পেট্রোল পাওয়া যাচ্ছে ১০৬.৩১ টাকায় এবং ডিজেল প্রতি লিটার ৯৪.২৭ টাকায়। চেন্নাইতে এক লিটার পেট্রোলের দাম ১০২.৬৩ টাকা এবং ডিজেলের ৯৪.২৪ টাকা। কলকাতায় এক লিটার পেট্রোলের দাম ১০৬.০৩ টাকা আর ডিজেলের দাম ৯২.৭৬ টাকা। ভ্যাট এবং মালবাহী চার্জের উপর নির্ভর করে দেশে পেট্রোল এবং ডিজেলের দাম রাজ্যে আলাদা। কেন্দ্রীয় সরকারও মোটর জ্বালানির উপর আবগারি শুল্ক নিয়ে থাকে।

প্রসঙ্গত, গত বছর ২১ মে থেকে সারা ভারতে জ্বালানির দাম স্থিতিশীল রয়েছে।

Releated Posts

আরবিআই এমপিসি বৈঠকে সুদের হারে পরিবর্তনের সম্ভাবনা কম, মত অর্থনীতিবিদদের

নয়াদিল্লি, ৩ এপ্রিল (আইএএনএস): আগামী সপ্তাহে আরবিআই-এর মনিটারি পলিসি কমিটি বৈঠকে রেপো রেট বা নীতিগত অবস্থানে বড় কোনও…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

এলপিজি অনিয়মে কড়া পদক্ষেপ, ১০ ডিস্ট্রিবিউটরকে সাসপেন্ড করল এইচপিসিএল

নয়াদিল্লি, ৩ এপ্রিল (আইএএনএস): এলপিজি বিতরণে অনিয়মের অভিযোগে বড় পদক্ষেপ নিল রাষ্ট্রায়ত্ত সংস্থা এইচপিসিএল। সংস্থাটি জানিয়েছে, অনিয়মে জড়িত…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনা ও দুর্বল ডলারের প্রভাবে সোনা-রুপোর দামে ঊর্ধ্বগতি

মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনা ও দুর্বল ডলারের প্রভাবে সোনা-রুপোর দামে ঊর্ধ্বগতি নয়াদিল্লি, ৬ মার্চ (আইএএনএস): মধ্যপ্রাচ্যে সংঘাত এবং ডলারের…

ByByadmin Mar 6, 2026

ভারতীয় রিফাইনারিগুলিকে রুশ তেল কেনায় ৩০ দিনের ছাড়, তেলের দামে পতন

নয়াদিল্লি, ৬ মার্চ (আইএএনএস): যুক্তরাষ্ট্র ভারতীয় তেল শোধনাগারগুলিকে সমুদ্রে আটকে থাকা রাশিয়ার অপরিশোধিত তেল কেনার জন্য ৩০ দিনের…

ByByadmin Mar 6, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top