News Flash

  • Home
  • দিনের খবর
  • ‘যখন জন্মেছিলাম বৃষ্টি হয়েছিল’, দার্জিলিংয়ে স্মৃতিচারণা মমতার
Image

‘যখন জন্মেছিলাম বৃষ্টি হয়েছিল’, দার্জিলিংয়ে স্মৃতিচারণা মমতার

কালিম্পং, ৮ ডিসেম্বর (হি.স.): বৃষ্টির সঙ্গে মমতার নিবিড় যোগ রয়েছে। বৃষ্টিকে তিনি ‘শুভ’ বলে মনে করেন, একথা আগেও একাধিকবার তাঁর মুখে শোনা গিয়েছে। এমনকী কলকাতায় ২১ জুলাইয়ের সমাবেশে মমতাকে বৃষ্টিতে ভিজে বক্তব্য রাখতে দেখা গিয়েছে। শুক্রবার কালিম্পঙের সরকারি সভাতেও সরকারি অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় ফের তাঁর মুখে শোনা যায় বৃষ্টির প্রসঙ্গ। আর তার ফাঁকে নিজের জন্মের সময়ের কথা তুলে ধরেন মমতা।

মুখ্যমন্ত্রী বলেন, ‘আমার সব কর্মসূচির আগেই একটু বৃষ্টি হয়। গতকালও দার্জিলিঙে বৃষ্টি হয়েছে। মায়ের কাছে শুনেছিলাম, যখন আমার জন্ম হয়, সেদিন বৃষ্টি হয়েছিল। আর যখন চোখ মেলে প্রথম তাকিয়েছিলাম তখন ঝলমলে রোদ ছিল। ঠিক আজকের আবহওয়ার মতো। আমাদের অনুষ্ঠান কী সুন্দরভাবে হচ্ছে!’

এদিন ভাইপো আবেশ বন্দ্যোপাধ্যায়ের বিয়ের কথাও শোনা যায় মমতার মুখে। মুখ্যমন্ত্রী বলেন, ‘পাহাড়ের মেয়ে দীক্ষার সঙ্গে আমাদের ছেলের বিয়ে হয়েছে। ওঁরা দু’জনেই ডাক্তার। দীক্ষার বাবা কার্শিয়াং পুরসভার কর্মী। পাহাড়ের সঙ্গে রক্তের সম্পর্ক তৈরি করে দিলাম, ইতিহাস তৈরি হবে। আমি অনেক দিন ধরে পাহাড়ে নিজের এটা বাড়ি চাইতাম। দেখুন ভগবান কী ভাবে আমাকে পাহাড়ে ঘর পাইয়ে দিল। আমি একবার দীক্ষার বাবার সঙ্গে গিয়ে দেখা করব। কারণ ওঁর মা নেই, মেয়ে চলে যাওয়ার পর বাবা হয়তো একা দুঃখ পাচ্ছেন।’

Releated Posts

চিন-নেপাল সীমান্তে হড়পা বানে ৭৭ জন নিখোঁজ, উদ্ধারকাজ তদারকিতে সদগুরু

কাঠমান্ডু, ২৬ আগস্ট (আইএএনএস): নেপালে ভয়াবহ হড়পা বানের পর চিন-নেপাল সীমান্তের গিরং এলাকায় উদ্ধারকাজ তদারক করতে নিজে উপস্থিত…

ByBySandeep Biswas Aug 26, 2026

মালদায় পাঁচ বাংলাদেশি অনুপ্রবেশকারী ও এক ভারতীয় দালাল গ্রেপ্তার

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী পশ্চিমবঙ্গের মালদা জেলায় যৌথ অভিযান চালিয়ে পাঁচজন অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং এক…

ByByNews Desk Aug 26, 2026

হজরতবাল দরগায় নবী দিবস উদযাপনে হাজার হাজার মানুষের সমাগম

শ্রীনগর, ২৬ আগস্ট (আইএএনএস): ইসলাম ধর্মের নবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্মদিন উপলক্ষে ‘ঈদ-এ-মিলাদ’ উদযাপনে বুধবার জম্মু ও কাশ্মীরের…

ByByNews Desk Aug 26, 2026

নাগেন্দ্রর ইস্তফার সম্ভাবনা উড়িয়ে দিলেন না কর্ণাটকের মুখ্যমন্ত্রী, বললেন দলের সবাই ‘শৃঙ্খলাবদ্ধ সৈনিক’

বেঙ্গালুরু, ২৬ আগস্ট (আইএএনএস): আদিবাসী কল্যাণ দপ্তরে কথিত অনিয়মের অভিযোগ ঘিরে চাপ বাড়তে থাকায় কর্ণাটকের পরিকল্পনা ও পরিসংখ্যান…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top