আগরতলা, ৮ ডিসেম্বর : রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষা দপ্তর ও বিভিন্ন স্কুল শিক্ষার পরিবেশ বজায় রেখে ছাত্রছাত্রীদের শিক্ষাদানে এগিয়ে এসেছেন। আজ আগরতলায় পুরানো জেল আশ্রম রোডস্থিত ক্ষুদিরাম বসু ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে শুক্রবার অনুষ্ঠিত হয় বিজ্ঞান প্রদর্শনী ও প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে একথা বলেন রাজীব ভট্টাচার্য্য।
রাজীব ভট্টাচার্য বলেন, শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিনিয়ত প্রয়াস চালিয়ে যাচ্ছে শিক্ষা দপ্তর। রাজ্যের শিক্ষক শিক্ষিকারা এনসিইআরটি’র গাইডলাইন মেনে শিক্ষার মান অনেক উন্নয়ন করেছেন। এই শিক্ষাকে সকলের কাছে পৌঁছে দিতে সদা সচেষ্ট রয়েছে শিক্ষা দপ্তর।
পাশাপাশিএদিন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে ছাত্র-ছাত্রীদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন তিনি। এদিনের অনুষ্ঠানে রাজীব ভট্টাচার্য ছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষা দপ্তরের অধিকর্তা এন সি শর্মা সহ অন্যান্যরা।

