কলকাতা, ১ ডিসেম্বর (হি.স.) : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে এক্স হ্যাণ্ডেলে শুভেন্দু অধিকারীর পোস্টের তীব্র নিন্দা করেছে তৃণমূল৷ তাদের দাবি, ‘মাতৃসমা মমতা’র বিরুদ্ধে এমন মন্তব্য করায় বাংলার মানুষ জবাব দেবে বিরোধী দলনেতাকে ৷
মুখ্যমন্ত্রীকে নিশানা করে শুভেন্দু অধিকারীর এই পোস্টের তীব্র নিন্দা করে তৃণমূলের বিধায়ক তাপস রায় এ দিন বলেন, “ওর টুইটের প্রতিক্রিয়া জানাতে আমার রুচিতে বাঁধে৷ ওদের দলে একটা দ্বন্দ্ব বাড়ছে৷ ওদের বোধহয় চাপ হয়েছে, কে কত বড়, সেটা বোঝাতে কদর্য শব্দ ব্যবহার করো৷ দিলীপ বড় না সুকান্ত বড় না শুভেন্দু বড়, সেটা জাহির করার প্রচেষ্টা চলছে।
গত ২০ বছর মাতৃসমা মমতা বন্দোপাধ্যায়কে প্রণাম করতেন দু’বেলা। তাঁকে আজ এ সব কথা বলতে রুচিতে বাঁধছে না। একটা মানুষের নিজের সংস্কৃতি থাকে৷ মাতৃসমা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এমন শব্দ৷ বাংলার মানুষ জবাব দিতে তৈরি হচ্ছে।”

