News Flash

  • Home
  • দিনের খবর
  • “ব্লকে ব্লকে টাকা নিয়ে বসে আছে বিজেপি”, দাবি মমতার
Image

“ব্লকে ব্লকে টাকা নিয়ে বসে আছে বিজেপি”, দাবি মমতার

কলকাতা, ২৩ নভেম্বর (হি.স.) : “ব্লকে ব্লকে টাকা নিয়ে বসে আছে বিজেপি। আমার অনেক সময় লক্ষ্য রাখি না। এবার লক্ষ্য রাখুন। সব সময় পুলিশের উপর নির্ভর করলে হবে না। ক্লাব, পুজো সংগঠনগুলির যোগাযোগ বাড়ান।”

নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সভায় বৃহস্পতিবার এই ভাষাতেই বিজেপি-কে নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, “বিজেপি-র কাছে, সিপিএম-এর কাছে জ্ঞান শুনতে হবে আমাকে! বদলা নিতে হবে, রাজনৈতিক বদলা। রাজনৈতিক ভাবে প্রতিটি বুথে হারিয়ে, ব্যাগপত্র গুটিয়ে বাড়ি পাঠিয়ে দিন।”

একি সঙ্গে অন্তর্দ্বন্দ্ব নিয়ে নিজের দলকেও সতর্ক করেন মমতা। বলেন, “আমার যেন কানে আসে না যে, অন্তর্দ্বন্দ্বের জন্য কোনও সংস্থার ফটক বন্ধ হয়ে গিয়েছে বা হরতাল চলছে। সমস্যা থাকলে মলয় ঘটক, দোলা, ঋতব্রতদের সঙ্গে কথা বলুন। আমি বিধায়ক বলে গেট বন্ধ করে দিলাম, মাঝখান থেকে প্রোটেকশন দিলাম, এটা ঠিক নয়। মনে রাখবেন, আপনাদের থেকে ওরা অনেক বড় চোর। আমি চাই না আমাদের কর্মীদের বদনাম হোক। আপনি ৫ টাকা নিলে বদনাম হবে। বিজেপি লক্ষ লক্ষ-কোটি কোটি টাকা মেরে দিলেও প্রশ্ন ওঠে না।”

Releated Posts

চিন-নেপাল সীমান্তে হড়পা বানে ৭৭ জন নিখোঁজ, উদ্ধারকাজ তদারকিতে সদগুরু

কাঠমান্ডু, ২৬ আগস্ট (আইএএনএস): নেপালে ভয়াবহ হড়পা বানের পর চিন-নেপাল সীমান্তের গিরং এলাকায় উদ্ধারকাজ তদারক করতে নিজে উপস্থিত…

ByBySandeep Biswas Aug 26, 2026

মালদায় পাঁচ বাংলাদেশি অনুপ্রবেশকারী ও এক ভারতীয় দালাল গ্রেপ্তার

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী পশ্চিমবঙ্গের মালদা জেলায় যৌথ অভিযান চালিয়ে পাঁচজন অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং এক…

ByByNews Desk Aug 26, 2026

হজরতবাল দরগায় নবী দিবস উদযাপনে হাজার হাজার মানুষের সমাগম

শ্রীনগর, ২৬ আগস্ট (আইএএনএস): ইসলাম ধর্মের নবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্মদিন উপলক্ষে ‘ঈদ-এ-মিলাদ’ উদযাপনে বুধবার জম্মু ও কাশ্মীরের…

ByByNews Desk Aug 26, 2026

নাগেন্দ্রর ইস্তফার সম্ভাবনা উড়িয়ে দিলেন না কর্ণাটকের মুখ্যমন্ত্রী, বললেন দলের সবাই ‘শৃঙ্খলাবদ্ধ সৈনিক’

বেঙ্গালুরু, ২৬ আগস্ট (আইএএনএস): আদিবাসী কল্যাণ দপ্তরে কথিত অনিয়মের অভিযোগ ঘিরে চাপ বাড়তে থাকায় কর্ণাটকের পরিকল্পনা ও পরিসংখ্যান…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top