News Flash

  • Home
  • দিনের খবর
  • বিজিবিএস-এর সমাপ্তি ভাষণে মোদী সরকারের সমালোচনা মমতার
Image

বিজিবিএস-এর সমাপ্তি ভাষণে মোদী সরকারের সমালোচনা মমতার

কলকাতা, ২২ নভেম্বর, (হি.স.): বুধবার সপ্তম বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের (বিজিবিএস) সমাপ্তি ভাষণে নরেন্দ্র মোদী সরকারের সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী অভিযোগ করেন,”এখানে কেন্দ্রে একটা সরকার, আর রাজ্যে আর একটা সরকার। কেন্দ্রের সরকার, রাজ্যের উপর করের বোঝা চাপিয়ে দিচ্ছে। অতিরিক্ত কর চাপিয়ে চাপ সৃষ্টি করছে।” কেন্দ্র শিল্পপতিদের উপরও চাপ দিচ্ছে বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, এজেন্সি পাঠিয়ে শিল্পপতিদের গলা টিপে দেওয়া হচ্ছে।

বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন শুরুর আগেই রাজ্য সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল এবার বাণিজ্য সম্মেলনে বাংলার ফোকাস হতে চলেছে এমএসএমই সেক্টর বা মাঝারি ও ক্ষুদ্র শিল্প। এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে পুরোদস্তুর সেই ক্ষুদ্র মাঝারি এবং কুটির শিল্পের প্রশংসা শোনা গিয়েছে। একইসঙ্গে পরিকাঠামো থেকে শুরু করে সব ক্ষেত্রে যে রাজ্য শিল্পের জন্য আদর্শ জায়গা সেটাই বারংবার তুলে ধরার চেষ্টা করেছেন তিনি।

Releated Posts

দেশজুড়ে ‘মন কি বাত’ শুনলেন বিজেপি নেতারা, বিভিন্ন রাজ্যে ব্যাপক সাড়া

নয়াদিল্লি, ২৬ এপ্রিল (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র মাসিক রেডিও অনুষ্ঠান মন কি বাত-এর ১৩৩তম পর্ব রবিবার দেশজুড়ে ব্যাপক…

ByByNews Desk Apr 26, 2026

‘মহান সাহিত্যিক ও চিন্তাবিদ’: রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৬ এপ্রিল (আইএএনএস): কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর-কে ‘বহুমুখী ব্যক্তিত্ব’ এবং ‘মহান সাহিত্যিক ও চিন্তাবিদ’ হিসেবে উল্লেখ করে তাঁকে…

ByByNews Desk Apr 26, 2026

দিল্লিতে আন্তঃরাজ্য মাদকচক্র ভেঙে দিল ক্রাইম ব্রাঞ্চ, ৫ কোটি টাকার কোকেন উদ্ধার

নয়াদিল্লি, ২৬ এপ্রিল (আইএএনএস): মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় অভিযানে দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চের ইন্টার-স্টেট সেল (আইএসসি) একটি আন্তঃরাজ্য…

ByByNews Desk Apr 26, 2026

দক্ষিণ ২৪ পরগনায় বস্তিতে ভয়াবহ আগুন, বন্ধ বজবজ–শিয়ালদহ লোকাল পরিষেবা

কলকাতা, ২৫ এপ্রিল(আইএএনএস): দক্ষিণ ২৪ পরগনার আক্রা–সন্তোষপুর এলাকায় রেললাইনের ধারে বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বিপর্যস্ত ট্রেন পরিষেবা। শনিবার দুপুরে…

ByByNews Desk Apr 25, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top