News Flash

  • Home
  • প্রধান খবর
  • বাণিজ্য সম্মেলনে ৩ লক্ষ ৭৬ হাজার ২৮৮ কোটির বিনিয়োগ প্রস্তাব, দাবি মুখ্যমন্ত্রীর
Image

বাণিজ্য সম্মেলনে ৩ লক্ষ ৭৬ হাজার ২৮৮ কোটির বিনিয়োগ প্রস্তাব, দাবি মুখ্যমন্ত্রীর

কলকাতা, ২২ নভেম্বর (হি.স.) : সপ্তম বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের (বিজিবিএস) অভাবনীয় সাফল্য দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজিবিএসে সব মিলিয়ে ৩ লক্ষ ৭৬ হাজার ২৮৮ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে, দু’দিনের সম্মেলন শেষে দাবি মুখ্যমন্ত্রীর।

একই সঙ্গে তিনি দাবি করলেন, এবারের বাণিজ্য সম্মেলনে দেশবিদেশের শিল্পপতিদের সঙ্গে মোট ১৮৮টি মউ স্বাক্ষর হয়েছে। যা বিপুল কর্মসংস্থানের দিশা দেখাবে।

বাণিজ্য সম্মেলনের সমাপ্তি ভাষণে মুখ্যমন্ত্রী আরও এবার বিশ্বজুড়ে শিল্পপতিদের মনে করিয়ে দিলেন, আগামী দিনে শিল্প এবং বিনিয়োগের গন্তব্য বাংলাই। এবারের বাণিজ্য সম্মেলনে ৪০টিরও বেশি দেশের শিল্পপতিরা অংশ নিয়েছেন। তাঁদের মমতা বোঝানোর চেষ্টা করলেন, বাংলাই লগ্নির সেরা ঠিকানা। এখানকার প্রশাসনের স্থায়িত্ব, ল্যান্ড ব্যাঙ্ক, জমি নীতি, যোগাযোগ ব্যবস্থা সব কিছু শিল্পের জন্য আদর্শ।

মুখ্যমন্ত্রীর আহ্বান, “বাংলা সবচেয়ে নিরাপদ জায়গা। আপনাদের স্বাগত জানাতে আমরা তৈরি। দেশে ফিরে বন্ধুদের বলুন, বাংলায় বিনিয়োগ করতে।” বিদেশের শিল্পোদ্যগীদের আগামী বিজিবিএসের জন্য নেমন্তন্নও করেছেন মমতা।

Releated Posts

২০৩০ সালের মধ্যে ১০০ গিগাওয়াট বায়ুশক্তি উৎপাদনের লক্ষ্য, গোয়ায় গ্লোবাল উইন্ড ডে সম্মেলনের আয়োজন ভারতের

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ২০৩০ সালের মধ্যে ১০০ গিগাওয়াট এবং ২০৩৬ সালের মধ্যে ১৫৬ গিগাওয়াট বায়ুশক্তি উৎপাদন ক্ষমতা…

ByByNews Desk Jun 14, 2026

উদ্ভাবন, প্রযুক্তি ও উৎপাদনে বিপুল সম্ভাবনা, বিশ্ব বিনিয়োগকারীদের ভারতমুখী হওয়ার আহ্বান মোদির

নিস/নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ভারত এখন বিশ্বব্যাপী বিনিয়োগ ও উদ্ভাবনের অন্যতম আকর্ষণীয় গন্তব্যে পরিণত হয়েছে। প্রতিভা, বৃহৎ বাজার,…

ByByNews Desk Jun 14, 2026

বছরের পর বছর ভারতই বিশ্বের দ্রুততম বর্ধনশীল অর্থনীতি: নির্মলা সীতারামন

বেঙ্গালুরু, ১৪ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা রাহুল গান্ধী দেশের অর্থনীতি নিয়ে বারবার সমালোচনা করলেও বাস্তবে ভারত ধারাবাহিকভাবে বিশ্বের…

ByByNews Desk Jun 14, 2026

সংস্কারের এক্সপ্রেস থামবে না, এগিয়ে চলবে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ভারতের সংস্কার প্রক্রিয়ার গতি কোনওভাবেই থামবে না এবং আগামী দিনে দেশের স্টার্টআপ ইকোসিস্টেম আরও…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top