News Flash

  • Home
  • প্রধান খবর
  • ছটপুজো দিয়ে ফেরার পথে ঝামেলা! বিহারের লখিসরাইয়ে গুলিবিদ্ধ হয়ে খুন দু’জন, আহত আরও ৪
Image

ছটপুজো দিয়ে ফেরার পথে ঝামেলা! বিহারের লখিসরাইয়ে গুলিবিদ্ধ হয়ে খুন দু’জন, আহত আরও ৪

লখিসরাই, ২০ নভেম্বর (হি.স.): বিহারের লখিসরাই জেলায় ‘ভালবাসার সম্পর্ক’ নিয়ে ঝামেলার জেরে খুন হলেন একই পরিবারের দু’জন সদস্য। এই ঘটনায় আরও ৪ জন আহত হয়েছেন। সোমবার সকালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে লখিসরাই জেলার কাবাইয়া থানার অন্তর্গত পাঞ্জাবি মহল্লায়। লখিসরাইয়ের পুলিশ সুপার পঙ্কজ কুমার জানিয়েছেন, ছট ঘাট থেকে পুজো দিয়ে ফেরার সময় এই ঘটনাটি ঘটে। আহতদের মধ্যে ৩ জনকে বেগুসরাই সদর হাসপাতাল থেকে পাটনায় রেফার করা হয়েছে। বিষয়টি একটি প্রেমের সম্পর্কের। পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং তদন্ত চলছে।

উদীয়মান সূর্যকে অর্ঘ্য নিবেদন করে ঘাট থেকে বাড়ি ফিরছিলেন একটি পরিবারের সদস্যরা। সেই সময় ‘ভালবাসার সম্পর্ক’ নিয়ে ঝামেলা হয়, এক ব্যক্তি গুলি চালালে দুই ভাইয়ের মৃত্যু হয় এবং ৪ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে নিহতদের স্ত্রী, বোন ও বাবা রয়েছেন। আহতদের চিকিৎসার জন্য পাটনায় রেফার করা হয়েছে। পুলিশ মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে।

Releated Posts

উদীয়মান ও মধ্যম শক্তির দেশগুলির সহযোগিতার জন্য বিশাল সম্ভাবনা রয়েছে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ৪ অক্টোবর (আইএএনএস): বর্তমান বিশ্বে উদীয়মান ও মধ্যম শক্তির দেশগুলির মধ্যে সহযোগিতার জন্য একটি বিশাল কর্মসূচি রয়েছে…

ByByNews Desk Oct 4, 2026

ফ্লাইদুবাই বিমানে হামলার ঘটনায় তদন্ত শুরু অস্ট্রেলিয়ার, অস্ট্রেলিয়ায় পড়াশোনা করেছিলেন সহ-পাইলট

নয়াদিল্লি, ৪ অক্টোবর (আইএএনএস): ফ্লাইদুবাইয়ের এফজেড১০৭৩ বিমানে পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছারকে সহ-পাইলটের কুঠার দিয়ে হামলা এবং বিমানটি ভেঙে…

ByByNews Desk Oct 4, 2026

মার্কিন-চিন প্রতিদ্বন্দ্বিতা নিয়ে ‘গোল্ডিলক্স’ পরিস্থিতির কথা বললেন জয়শঙ্কর

নয়াদিল্লি, ৪ অক্টোবর (আইএএনএস): মার্কিন যুক্তরাষ্ট্র ও চিনের প্রতিদ্বন্দ্বিতার বর্তমান পরিস্থিতিকে ‘গোল্ডিলক্স’ পরিস্থিতির সঙ্গে তুলনা করলেন বিদেশমন্ত্রী এস…

ByByNews Desk Oct 4, 2026

সুশাসনই বিনিয়োগকারীদের আস্থা ও জনবিশ্বাস ধরে রাখার ‘অদৃশ্য পরিকাঠামো’: উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণন

নয়াদিল্লি, ৪ অক্টোবর (আইএএনএস): সুশাসনই বিনিয়োগকারীদের আস্থা এবং সাধারণ মানুষের বিশ্বাস ধরে রাখার ‘অদৃশ্য পরিকাঠামো’ বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Oct 4, 2026
Scroll to Top