News Flash

  • Home
  • খেলা
  • ব্যাঙ্গালুরুতে সিনিয়র মহিলা ফুটবল রাজ্যদল ঘোষিত, রওয়ানা আগামীকাল
Image

ব্যাঙ্গালুরুতে সিনিয়র মহিলা ফুটবল রাজ্যদল ঘোষিত, রওয়ানা আগামীকাল

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৬ নভেম্বর।। ঘোষিত হলো ত্রিপুরা দল। ব্যাঙ্গালুরুতে অনুষ্ঠেয় জাতীয় সিনিয়র মহিলা ফুটবলে অংশগ্রহণের লক্ষ্যে।  ২৩ নভেম্বর থেকে শুরু হবে আসর। উদ্বোধনী দিনে ত্রিপুরার প্রথম প্রতিপক্ষ স্বাগতিক কর্ণাটক। ২৫ নভেম্বর সিকিম, ২৭ নভেম্বর অসম, ৩০ নভেম্বর ছত্তিশগড় এবং ২ ডিসেম্বর ত্রিপুরার শেষ প্রতিপক্ষ কেরল। ওই আসরে অংশগ্রহণের লক্ষ্যে বৃহস্পতিবার ২২ সদস্যের ত্রিপুরা দল ঘোষনা করেছেন রাজ্য ফুটবল সংস্থার সচিব অমিত চৌধুরি। আসরে শক্তিশালী গ্রুপে রয়েছে ত্রিপুরা। একঝাঁক জুনিয়র ফুটবলারদের নিয়ে শক্তিশালী দলগুলোর বিরুদ্ধে কতটা সাফল্য পাওয়া যাবে তা নিয়ে সন্দিহান খোদ কোচ সুজিৎ ঘোষ। তবে তিনি বিশ্বাস করেন মেয়েরা শেষ মিনিট পর্যন্ত লড়াই করবে। এদিন সকালে অনুশীলন করেন ত্রিপুরা দলের মহিলা ফুটবলাররা। শুক্রবার সকালে হবে শেষ প্রস্তুতি। শনিবার ভোরের ট্রেণে রওয়ানা হবে রাজ্যদল। রাজ্য সংস্থার কর্তারাও বিশ্বাস করেন লড়াই করবে ত্রিপুরার মেয়েরা। ঘোষিত দল:‌ রিঙ্কি খাতুন, ত্রিসা দেবনাথ, সীমা দেববর্মা, রতিকা রিয়াং, প্রীথা ত্রিপুরা, উমা রাণী জমাতিয়া, সোনিয়া সিনহা, অম্লাবতি রিয়াং, অঞ্জনা ত্রিপুরা, সম্পীলি জমাতিয়া, অঞ্জলী দেববর্মা, মারিণা জমাতিয়া, ধনিতা রিয়াং, প্রীতি জমাতিয়া, শাকচাওতি রিয়াং, শ্রীয়া দেব, মৌসুমী ওরাং, বিনাতা সিনহা, বাসন্তি রিয়াং, নীশা জমাতিয়া, স্নেহা দেবনাথ এবং প্রীয়া জমাতিয়া। কোচ:‌ সুজিত ঘোষ, ম্যানেজার:‌ মণি কর্মকার।

Releated Posts

আদিবাসী প্রতিভা বিকাশে জোর, বিশ্ব ক্রীড়াশক্তি হওয়ার লক্ষ্য: রাষ্ট্রপতির ভাবনা তুলে ধরলেন ক্রীড়ামন্ত্রী

নয়াদিল্লি, ৩ এপ্রিল(আইএএনএস): আদিবাসী ক্রীড়াবিদদের ধারাবাহিক সমর্থন ও সুযোগ-সুবিধা প্রদান করলে ভারত ভবিষ্যতে বিশ্ব ক্রীড়াক্ষেত্রে শক্তিশালী অবস্থান তৈরি…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

পুল পরিষ্কার থেকে পদক জয়—অসমের কুস্তিগির দেবী দাইমারির লড়াই অনুপ্রেরণা

অম্বিকাপুর, ২ এপ্রিল(আইএএনএস): প্রতিকূলতার মধ্যেই সাফল্যের পথ তৈরি করা—এই কথার বাস্তব উদাহরণ হয়ে উঠেছেন অসমের কুস্তিগির দেবী দাইমারি।…

ByByNews Desk Apr 2, 2026

জঙ্গল-পথ পেরিয়ে জাতীয় মঞ্চে, ভারতীয় হকিতে আদিবাসী শক্তির উত্থান

রায়পুর, ২ এপ্রিল(আইএএনএস): খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস ২০২৬-এ হকিতে পুরুষ ও মহিলা—দুই বিভাগেই সোনা জিতে নজর কাড়ল ওড়িশা।…

ByByNews Desk Apr 2, 2026

এলএসজি দলে নেই স্পষ্ট পরিচয়, কড়া সমালোচনায় অভিনব মুকুন্দ

নয়াদিল্লি, ২ এপ্রিল(আইএএনএস): লখনউ সুপার জায়ান্টস (এলএসজি)-এর দলগত গঠন ও কৌশল নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অভিনব…

ByByNews Desk Apr 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top