দিঘা-মেচেদা জাতীয় সড়কে সরকারি বাস এবং লরির সংঘর্ষে জখম অন্তত ২০

তমলুক, ৫ নভেম্বর (হি.স.): দিঘা থেকে ফেরার পথে সরকারি বাস এবং লরির মুখোমুখি সংঘর্ষে জখম অন্তত ২০ জন। রবিবার বিকেল ৩টে নাগাদ দিঘা-মেচেদা ১১৬ বি জাতীয় সড়কের নাজিরবাজারের কাছে দুর্ঘটনাটি ঘটেছে।

দিঘা থেকে একটি সরকারি বাস আসছিল। তাতে যাত্রীও ছিল যথেষ্ট। দিঘা-মেচেদা ১১৬ বি জাতীয় সড়কের নাজিরবাজারের কাছে বাসটি পৌঁছনো মাত্রই উলটো দিক থেক আসা লরির সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে বাসে থাকা কমপক্ষে ২০ জন জখম হন। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে, দুর্ঘটনার জেরে ১১৬ বি জাতীয় সড়কে ব্যাপক যানজট তৈরি হয়। তার জেরে ব্যাহত হয় যানচলাচল।

উল্লেখ্য, গত বুধবারই দিঘা যাওয়ার পথে দুর্ঘটনা ঘটে। প্রাণ হারান অন্তত ৪ জন।