বালিয়া (উত্তর প্রদেশ), ২৯ অক্টোবর (হি.স.): উত্তর প্রদেশের বালিয়ায় অজ্ঞাত গাড়ির সঙ্গে সংঘর্ষের জেরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল একটি টেম্পো। রবিবার ভোররাতের এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৪ জনের, এছাড়াও ৮ জন কমবেশি আহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটেছে গাদওয়ার থানার অন্তর্গত চিলকাহার গ্রামের কাছে। আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়, পরে সঙ্কটজনক অবস্থায় ৪ জনকে বারাণসীর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
বালিয়ার জেলাশাসক রবীন্দ্র কুমার বলেছেন, রবিবার ভোররাতে অজ্ঞাত গাড়ির সঙ্গে একটি টেম্পোর সংঘর্ষ হয়। ওই টেম্পোতে মোট ১২ জন ছিলেন, তাঁদের মধ্যে ৪ জনকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত ঘোষণা করা হয়। আহত ৮ জনের মধ্যে ৩ জনের অবস্থা সঙ্কটজনক। মেডিকেল টিম ঘটনাস্থলে রয়েছে। আমরা তদন্ত শুরু করেছি।

