News Flash

Image

করিমগঞ্জের বারইগ্রামে রাধারমণ আশ্রম কমিটির বস্ত্র বিতরণ

বারইগ্রাম (অসম), ১৫ অক্টোবর (হি.স.) : প্রভুপাদ শ্রীশ্রী রাধারমণ গোস্বামী জিউ নিজে যেমন ধর্ম প্রচারের সঙ্গে সমাজ সেবামূলক কাজ করে গেছেন, তাঁর অবর্তমনে তাঁরই আশীর্বাদে এখন তাঁর শিষ্যরা মানবসেবা অব্যাহত রেখেছেন। প্রতি বছরের মতো এবারও দুৰ্গাপূজার আগে নতুন কাপড় বণ্টন করে গরিব মানুষের মধ্যে আনন্দ দেওয়ার চেষ্টা করেছে আশ্রম কমিটি। আর এভাবে মানবসেবা চালিয়ে যাওয়ার আহ্বান জানান শ্রীশ্রী গোপাল জিউ শ্রীশ্রী রাধাবিনোদ জিউ ও শ্রীশ্রী রাধারমণ গোস্বামী জিউ আশ্রমের প্রধান সেবাইত প্রণবানন্দ দাস বাবাজি।

আজ রবিবার বারইগ্রামে আশ্রম প্রাঙ্গণে এলাকার দেড় শতাধিক পুরুষ ও মহিলাদের পুজো উপলক্ষ্যে নতুন কাপড় তুলে দেওয়া হয়েছে। এদিন আশ্রম কমিটির সম্পাদক তরুণ চৌধুরী বলেন, মূলত গুরুভাই কার্তিক পালের উৎসাহে এবং আমাদের মধ্যে কয়েকজনের পূৰ্ণ সহযোগিতায় বিগত বছর কয়েক থেকে বস্ত্র বিতরণ করা হচ্ছে। প্রতিবার পূজায় এমন আনন্দময় পরিবেশ ফিরে আসার আহ্বান জানান প্রচার সম্পাদক কার্তিক পাল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কানাই দাস বাবাজি, আশ্রমের উপ-সভাপতি বাদল পাল, অনিরুদ্ধ ঘোষ, রঞ্জিত দাস, সুপর্ণা পাল, শশাঙ্ক দে, করুণাময় পাল, রঞ্জু দেবনাথ, জণ্টু সাহা, বাপ্পি দাস, অভিজিৎ মালাকার, রত্না মালাকার, সঞ্চিতা ভট্টাচাৰ্য, হিমানী দত্ত, মিনাক্ষী দাস, রূপক দাস প্রমুখ।

Releated Posts

প্রাণঘাতী হামলার পর দুই ‘দুর্বৃত্ত’ হাতি ধরা পড়ায় প্রশংসা অরুণাচল মুখ্যমন্ত্রীর

ইটানগর, ৬ এপ্রিল(আইএএনএস): অরুণাচল প্রদেশে একাধিক প্রাণঘাতী হামলার জন্য দায়ী দুই ‘দুর্বৃত্ত’ হাতিকে সফলভাবে বশে এনে ধরার ঘটনায়…

ByByNews Desk Apr 6, 2026

স্ত্রীর পাসপোর্ট নিয়ে ভুয়ো নথি ছড়ানোর অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে, পাল্টা আক্রমণে হিমন্ত

গুয়াহাটি, ৬ এপ্রিল(আইএএনএস): আসন্ন নির্বাচনের আগে নিজের স্ত্রীর পাসপোর্ট নিয়ে ভুয়ো নথি ছড়ানোর অভিযোগ তুলে কংগ্রেসকে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 6, 2026

অরুণাচলের সরকারি চুক্তি নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ৬ এপ্রিল(আইএএনএস): অরুণাচল প্রদেশে সরকারি নির্মাণকাজের চুক্তি বণ্টনে অনিয়মের অভিযোগে, মুখ্যমন্ত্রী পেমা খান্ডু-র পরিবারের সদস্যদের যোগসূত্র রয়েছে…

ByByNews Desk Apr 6, 2026

‘কুৎসাপূর্ণ প্রচার’, পবন খেরার অভিযোগ খারিজ করলেন অসমের মুখ্যমন্ত্রী

গুয়াহাটি, ৫ এপ্রিল(আইএএনএস) : কংগ্রেস নেতা পবন খেরা-র তোলা অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও “কুৎসাপূর্ণ প্রচার” বলে উড়িয়ে দিলেন…

ByByNews Desk Apr 5, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top