News Flash

  • Home
  • দিনের খবর
  • আলিপুরদুয়ারে সমবায় সমিতির ম্যানেজারের বাড়িতে হানা সিবিআইয়ের
Image

আলিপুরদুয়ারে সমবায় সমিতির ম্যানেজারের বাড়িতে হানা সিবিআইয়ের

আলিপুরদুয়ার, ১৩ অক্টোবর (হি. স.) : আর্থিক তছরুপের মামলায় আলিপুরদুয়ার ঋণদান সমবায় সমিতির ম্যানেজার তৃপ্তিকণা চৌধুরীর বাড়িতে হানা দিল সিবিআই। শুক্রবার সকালে তৃপ্তিকণার সূর্যনগরের বাড়িতে হানা দেন তদন্তকারীরা। প্রায় ৫০ কোটি টাকার আর্থিক তছরুপের মামলায় এদিন ম্যানেজারকে জিজ্ঞাসাবাদ করেন সিবিআইয়ের দুই আধিকারিক।

গত ৭ অক্টোবর আর্থিক দুর্নীতির মামলায় আলিপুরদুয়ার শহর ও শহরতলির ১১টি জায়গায় অভিযান চালায় তদন্তকারী দল। সিবিআই সূত্রের খবর, সেই সময় যেসব নথিপত্র বাজেয়াপ্ত করা হয়, তাতে বেশ কিছু অসংগতি খুঁজে পায় তারা। সেই সূত্র ধরেই এদিন সমবায় ম্যানেজারকে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন তদন্তকারীরা। সমবায় মামলায় কিং-পিনকে চিহ্নিত করতে তদন্তের কাজ গোছাচ্ছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। সমবায়ের ম্যানেজার তৃপ্তিকণার বাড়িতে একাধিকবার তদন্তে আসেন কেন্দ্রীয় গোয়েন্দারা। তাঁকে জিজ্ঞাসাবাদ করে আর্থিক তছরুপের মামলায় বড় মাথার হদিশ পেতে চাইছে সিবিআই।

Releated Posts

খেলাধুলায় বাড়ছে মহিলাদের অংশগ্রহণ: রাজনাথ সিং

লখনউ, ১৩ এপ্রিল (আইএএনএস): দেশে খেলাধুলায় মহিলাদের অংশগ্রহণ ক্রমশ বাড়ছে বলে জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সোমবার লখনউয়ে ‘এমপি…

ByByNews Desk Apr 13, 2026

গুজরাতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৭ তীর্থযাত্রীর মৃত্যু, শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদীর

সুরেন্দ্রনগর/নয়াদিল্লি, ১৩ এপ্রিল(আইএএনএস): গুজরাতের সুরেন্দ্রনগর জেলা-তে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৭ জন তীর্থযাত্রীর মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করলেন…

ByByNews Desk Apr 13, 2026

এটিএমে জমার টাকা নিয়ে উধাও দুই কর্মী, হায়দরাবাদে ১.২০ কোটি টাকার গরমিল

হায়দরাবাদ, ১২ এপ্রিল (আইএএনএস): এটিএমে জমা দেওয়ার জন্য রাখা প্রায় ১.২০ কোটি টাকা নিয়ে উধাও হয়ে গেছেন এক…

ByByNews Desk Apr 12, 2026

বিশেষ সংসদ অধিবেশন ঘিরে বিজেপির তিন লাইনের হুইপ জারি

নয়াদিল্লি, ১২ এপ্রিল (আইএএনএস): ১৬ এপ্রিল থেকে শুরু হতে চলা তিন দিনের বিশেষ সংসদ অধিবেশনকে সামনে রেখে ভারতীয়…

ByByNews Desk Apr 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

<label for="comment">Comment's</label>

Scroll to Top