News Flash

  • Home
  • দিনের খবর
  • পান্ডবেশ্বরে অজয় নদীতে নিখোঁজ ছাত্রের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য
Image

পান্ডবেশ্বরে অজয় নদীতে নিখোঁজ ছাত্রের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

দুর্গাপুর, ১৩ অক্টোবর (হি. স.) : অজয়ে তলিয়ে যাওয়া ছাত্রের মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল। শুক্রবার ঘটনাটি ঘটেছে পাণ্ডবেশ্বরের অজয় নদীতে।

পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম প্রীতম মন্ডল (১২)। ঝাড়খণ্ডের ঝালার এলাকায় তার বাড়ি। ছোটবেলা থেকেই প্রীতম থাকতো পাণ্ডবেশ্বর এর এবিপিট এলাকায় মামার বাড়িতে। পড়াশোনা করতো সেখানের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে ষষ্ঠ শ্রেণীতে।
মৃত প্রীতম মন্ডলের মামা গণপতি মন্ডল জানান,” প্রতিদিনের মতোই স্কুলে গিয়েছিল প্রীতম। বৃহস্পতিবার হঠাৎ করে বেলা ১১ টা নাগাদ স্কুল থেকে ফিরে আসে। তারপর গৌরব সিং নামে এক বন্ধুর সাথে বেরিয়ে যায়। সেটা সিসিটিভি ক্যামেরার মাধ্যমে দেখা যায়। রাত্রি পর্যন্ত এদিক-ওদিক বহু খোঁজাখুঁজির পরও প্রীতমকে খুঁজে পাওয়া যায়নি। অবশেষে গৌরব সিংকে চাপ দিলে সেই জানায়, তারা নদীর ঘাটে স্নান করতে গেছিল তারপর তলিয়ে গেছে।

পঞ্চপান্ডব মন্দির এর কাছের ঘাটে স্নান করতে নেমেছিল প্রীতম। শুক্রবার সকাল থেকে পাণ্ডবেশ্বর থানার পুলিশ এবং স্থানীয় লোকেরা নদীতে খোঁজাখুঁজি শুরু করে। দুপুর নাগাদ অজয় নদীতে রেল ব্রিজের নিচের দিকে মৃতদেহ উদ্ধার হয়।” তিনি আরও জানান,” প্রীতম প্রতি দিন সন্ধ্যা নাগাদ স্কুল থেকে বাড়ী ফেরে। এদিন কেন প্রীতম স্কুল থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরে এলো এবং কেনই তাড়াহুড়ো করে এসে নদীতে স্নান করতে গেল? কেন নদীতে তলিয়ে যাওয়ার পরও বাড়িতে এসে তার বন্ধুরা জানালো না। গোটা বিষয়টি আমাদের কাছে প্রশ্ন রয়েছে।”

শুক্রবার সকালে পাণ্ডবেশ্বর থানার পুলিশ অজয় নদীতে নিখোঁজ প্রীতমের খোঁজ শুরু করে। এদিন বেলা এগারোটা নাগাদ অজয় নদীর ব্রিজের নিচে প্রীতমের দেহ উদ্ধার হয়। দেহটি উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে যায়। গোটা ঘটনার তদন্ত শুরু করছে পাণ্ডবেশ্বর থানার পুলিশ।

Releated Posts

খেলাধুলায় বাড়ছে মহিলাদের অংশগ্রহণ: রাজনাথ সিং

লখনউ, ১৩ এপ্রিল (আইএএনএস): দেশে খেলাধুলায় মহিলাদের অংশগ্রহণ ক্রমশ বাড়ছে বলে জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সোমবার লখনউয়ে ‘এমপি…

ByByNews Desk Apr 13, 2026

গুজরাতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৭ তীর্থযাত্রীর মৃত্যু, শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদীর

সুরেন্দ্রনগর/নয়াদিল্লি, ১৩ এপ্রিল(আইএএনএস): গুজরাতের সুরেন্দ্রনগর জেলা-তে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৭ জন তীর্থযাত্রীর মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করলেন…

ByByNews Desk Apr 13, 2026

এটিএমে জমার টাকা নিয়ে উধাও দুই কর্মী, হায়দরাবাদে ১.২০ কোটি টাকার গরমিল

হায়দরাবাদ, ১২ এপ্রিল (আইএএনএস): এটিএমে জমা দেওয়ার জন্য রাখা প্রায় ১.২০ কোটি টাকা নিয়ে উধাও হয়ে গেছেন এক…

ByByNews Desk Apr 12, 2026

বিশেষ সংসদ অধিবেশন ঘিরে বিজেপির তিন লাইনের হুইপ জারি

নয়াদিল্লি, ১২ এপ্রিল (আইএএনএস): ১৬ এপ্রিল থেকে শুরু হতে চলা তিন দিনের বিশেষ সংসদ অধিবেশনকে সামনে রেখে ভারতীয়…

ByByNews Desk Apr 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

<label for="comment">Comment's</label>

Scroll to Top