News Flash

  • Home
  • খেলা
  • মুস্তাক আলী ক্রিকেট দেরাদুনে জোর প্রস্তুতি ত্রিপুরার খেলোয়ারদের
Image

মুস্তাক আলী ক্রিকেট দেরাদুনে জোর প্রস্তুতি ত্রিপুরার খেলোয়ারদের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১২ অক্টোবর।। ত্রিপুরার সিনিয়র ক্রিকেটাররা এখন দেরাদুনে। সৈয়দ মুস্তাক আলী তথা সিনিয়র পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট খেলার জন্য। খেলা দেরাদুনে। ত্রিপুরা দলের প্রথম ম্যাচ ১৭ অক্টোবর নাগাল্যান্ডের বিরুদ্ধে। গ্রুপে আরও পাঁচটি দল হলো তামিলনাড়ু, মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ, দিল্লি এবং কর্ণাটক। ১৯ অক্টোবর দ্বিতীয় ম্যাচে ত্রিপুরার খেলা তামিলনাড়ুর বিরুদ্ধে। পরবর্তী চারটি ম্যাচ যথাক্রমে ২১ অক্টোবর মধ্যপ্রদেশ, ২৩ অক্টোবর উত্তর প্রদেশ, ২৫ অক্টোবর দিল্লি এবং ২৭ অক্টোবর কর্নাটকের বিরুদ্ধে। গ্রুপ লিগের খেলায় কেমন খেলবে তার পরিচয় মাঠেই মিলবে। তবে এর আগে খেলোয়াড়রা নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলে নিচ্ছে। যাতে করে লীগ পর্যায়ের খেলায় নিজেরা কিছুটা সাফল্য পেতে পারে। তেমনি এক প্রস্তুতি ম্যাচে আজ, বৃহস্পতিবার মনিশঙ্কর মুরা সিংয়ের নেতৃত্বাধীন বি দল জয়ী হয়েছে। সুদীপ চ্যাটার্জির নেতৃত্বাধীন এ দলে সুদীপের প্রশস্ত ব্যাটে ৬২ রান, এছাড়া রজতের অপরাজিত ৪৪ ও শুভমের অপরাজিত ৩৪ রান নজর কেড়েছে। বিজয়ী মনিশংকরের টিমে বিক্রমের ব্যাটে ৮৩ রানের ইনিংস এবং অর্কপ্রভর ৩৭ রানের পাশাপাশি গণেশ সতীশের ব্যাটে ২৪ রান কিছুটা আশার আলো জাগিয়ে তুলেছে।

Releated Posts

আদিবাসী প্রতিভা বিকাশে জোর, বিশ্ব ক্রীড়াশক্তি হওয়ার লক্ষ্য: রাষ্ট্রপতির ভাবনা তুলে ধরলেন ক্রীড়ামন্ত্রী

নয়াদিল্লি, ৩ এপ্রিল(আইএএনএস): আদিবাসী ক্রীড়াবিদদের ধারাবাহিক সমর্থন ও সুযোগ-সুবিধা প্রদান করলে ভারত ভবিষ্যতে বিশ্ব ক্রীড়াক্ষেত্রে শক্তিশালী অবস্থান তৈরি…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

পুল পরিষ্কার থেকে পদক জয়—অসমের কুস্তিগির দেবী দাইমারির লড়াই অনুপ্রেরণা

অম্বিকাপুর, ২ এপ্রিল(আইএএনএস): প্রতিকূলতার মধ্যেই সাফল্যের পথ তৈরি করা—এই কথার বাস্তব উদাহরণ হয়ে উঠেছেন অসমের কুস্তিগির দেবী দাইমারি।…

ByByNews Desk Apr 2, 2026

জঙ্গল-পথ পেরিয়ে জাতীয় মঞ্চে, ভারতীয় হকিতে আদিবাসী শক্তির উত্থান

রায়পুর, ২ এপ্রিল(আইএএনএস): খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস ২০২৬-এ হকিতে পুরুষ ও মহিলা—দুই বিভাগেই সোনা জিতে নজর কাড়ল ওড়িশা।…

ByByNews Desk Apr 2, 2026

এলএসজি দলে নেই স্পষ্ট পরিচয়, কড়া সমালোচনায় অভিনব মুকুন্দ

নয়াদিল্লি, ২ এপ্রিল(আইএএনএস): লখনউ সুপার জায়ান্টস (এলএসজি)-এর দলগত গঠন ও কৌশল নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অভিনব…

ByByNews Desk Apr 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top