News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • হাফলঙে আগামী ২০ ও ২১ অক্টোবর জাটিঙ্গা মহোৎসব, সংগীত পরিবেশন করবেন পবনদীপ-অরুণিতারা
Image

হাফলঙে আগামী ২০ ও ২১ অক্টোবর জাটিঙ্গা মহোৎসব, সংগীত পরিবেশন করবেন পবনদীপ-অরুণিতারা

হাফলং (অসম), ১২ অক্টোবর (হি.স.) : অসমের অন্যতম পাহাড়ি জেলা ডিমা হাসাওয়ে এখন উৎসবের আমেজ। পাহাড়ি জেলায় শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতির পাশাপাশি চলছে জাটিঙ্গা মহোৎসবের প্রস্তুতি। উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের উদ্যোগে আগামী ২০ ও ২১ অক্টোবর হাফলঙে অনুষ্ঠিত হবে জাটিঙ্গা মহোৎসব।

২০ অক্টোবর ষষ্ঠীর বোধন এবং ২১ অক্টোবর সপ্তমী। তার মধ্যেই অনুষ্ঠিত হবে দুদিন ব্যাপী জাটিঙ্গা মহোৎসব। দেশ-বিদেশের পর্যটকদের কাছে বিখ্যাত জাটিঙ্গায় সেপ্টেম্বর মাস থেকেই দেশ-বিদেশের বিভিন্ন প্রজাতির পাখি আসা শুরু হয়ে গেছে। নভেম্বর মাস পর্যন্ত এই সব পরিযায়ী পাখির আসা-যাওয়া অব্যাহত থাকবে। এখন জাটিঙ্গায় তেমন পাখি না আসলেও জাটিঙ্গার কাছে রেটজলের দিহং গ্রামে দেশ-বিদেশের পরিযায়ী পাখির আসা-যাওয়া বেড়ে গেছে। বিশেষ করে ঘন কুয়াশা, মেঘলা আকাশ, অন্ধকার রাতে দেশ-বিদেশের পরিযায়ী পাখিরা জাটিঙ্গায় আসে। আর ওই সময় জাটিঙ্গায় পরিযায়ী পাখিদের সংরক্ষণ ও সুরক্ষিত রাখতে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করতেই এই জাটিঙ্গা মহোৎসবের আয়োজন করে প্রতি বছর উত্তর কাছাড় পার্বত্য পরিষদ।

হাফলং থেকে ৯ কিলোমিটার দূরবর্তী জাটিঙ্গায় জাতীয় সড়কের পাশে অনুষ্ঠিত হবে জাটিঙ্গা মহোৎসব। ২০ অক্টোবর জাটিঙ্গা মহোৎসবের উদ্বোধন করবেন উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য দেবোলাল গার্লোসা।

এবার জাটিঙ্গা মহোৎসবে থাকবে ২০০ টাকা প্রবেশ মূল্য। দুদিনের এই জাটিঙ্গা উৎসবে থাকবে বিভিন্ন জাতি-জনগোষ্ঠীর হাতে তৈরি কাপড় ও বিভিন্ন সামগ্রীর প্রদর্শনী। তাছাড়া বিভিন্ন জাতি-জনগোষ্ঠীর পরম্পরাগত খাবারের স্টলও। এবারের জাটিঙ্গা উৎসবে ইন্ডিয়ান আইডল বিজয়ী পবনদীপ রাজন, অরুণিতা কাঞ্জিলাল, ডিজে সোনাল নালয়েক ব্যান্ড ও প্রিয়াঙ্কা সংগীত পরিবেশন করবেন বলে জানিয়েছেন উদ্যোক্তারা।

Releated Posts

মণিপুরে বোমা হামলায় দুই শিশুর মৃত্যু, কড়া পদক্ষেপের আশ্বাস মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ৭ এপ্রিল (আইএএনএস): মণিপুরের বিষ্ণুপুর জেলায় বোমা হামলায় দুই শিশুর মৃত্যুর ঘটনায় দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার…

ByByNews Desk Apr 7, 2026

পবন খেরা গ্রেফতার এড়াতে পলাতক: দাবি অসমের মুখ্যমন্ত্রীর

গুয়াহাটি, ৭ এপ্রিল (আইএএনএস): কংগ্রেস নেতা পবন খেরা গ্রেফতার এড়াতে পলাতক রয়েছেন বলে দাবি করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত…

ByByNews Desk Apr 7, 2026

প্রাণঘাতী হামলার পর দুই ‘দুর্বৃত্ত’ হাতি ধরা পড়ায় প্রশংসা অরুণাচল মুখ্যমন্ত্রীর

ইটানগর, ৬ এপ্রিল(আইএএনএস): অরুণাচল প্রদেশে একাধিক প্রাণঘাতী হামলার জন্য দায়ী দুই ‘দুর্বৃত্ত’ হাতিকে সফলভাবে বশে এনে ধরার ঘটনায়…

ByByNews Desk Apr 6, 2026

স্ত্রীর পাসপোর্ট নিয়ে ভুয়ো নথি ছড়ানোর অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে, পাল্টা আক্রমণে হিমন্ত

গুয়াহাটি, ৬ এপ্রিল(আইএএনএস): আসন্ন নির্বাচনের আগে নিজের স্ত্রীর পাসপোর্ট নিয়ে ভুয়ো নথি ছড়ানোর অভিযোগ তুলে কংগ্রেসকে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 6, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top