News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • গুয়াহাটিতে পৃথক অভিযানে কোটি টাকার গাঁজা এবং দু লক্ষ টাকার জাল নোট ও প্রিন্টিং মেশিন উদ্ধার, গ্রেফতার তিন
Image

গুয়াহাটিতে পৃথক অভিযানে কোটি টাকার গাঁজা এবং দু লক্ষ টাকার জাল নোট ও প্রিন্টিং মেশিন উদ্ধার, গ্রেফতার তিন

গুয়াহাটি, ১১ অক্টোবর (হি.স.) : গুয়াহাটিতে পৃথক পৃথক অভিযানে প্রায় এক কোটি টাকার গাঁজা এবং দু লক্ষ ১৬ হাজার টাকার জাল নোট ও প্রিণ্টিং মেশিন উদ্ধার করেছে পুলিশ। গাঁজা পাচারের অভিযোগে দুই এবং জাল নোট কারবারে জড়িত অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে।

জানা গেছে, নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে বুধবার সকালে জালুকবাড়িতে ভূপেন হাজরিকা সমাধিস্থলের কাছে এক গোপন ডেরায় অভিযান চালিয়ে ২,১৬,৫০০ টাকার জাল নোট বাজেয়াপ্ত করেছে পুলিশ। জাল নোট কারবারে জড়িত অভিযোগে লখিমপুরের বাসিন্দা জনৈক মফিদুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। মফিদুলের ডেরা থেকে নগদ জাল নোটের সঙ্গে একটি এফআইসিএন প্রিন্টিং মেশিনও বাজেয়াপ্ত করেছে পুলিশ।

এদিকে মঙ্গলবার রাতে অন্য মহানগরের বশিষ্ঠ এবং পল্টনবাজার থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে বাজেয়াপ্ত করেছে ২,৬৪০ কিলোগ্রাম গাঁজা। ভারত পেট্ৰোলিয়ামের এনএল ০১ এএইচ ০৫০১ নম্বরের ইন্ধনবাহী একটি ট্যাংকারের ভিতরে গোপন চেম্বার তৈরি করে গাঁজাগুলি ১৩৪টি প্যাকেটে বোঝাই করে পাচার করা হচ্ছিল। উদ্ধারকৃত গাঁজাখিনির বাজারমূল্য কোটি টাকা হবে বলে পুলিশ জানিয়েছে। গাঁজাগুলি শিলচর থেকে বঙাইগাঁওয়ে পাচারের সময় উদ্ধার করা হয়েছে। এদিকে গাঁজা পাচারের অভিযোগে ট্যাংকারের চালক ও খালাসিকে গ্রেফতার করেছে পুলিশ।

Releated Posts

গুয়াহাটিতে নাইটক্লাবে মহিলাকে পোশাক খুলিয়ে মারধরের অভিযোগ, ম্যানেজার আটক

গুয়াহাটি, ৩ অক্টোবর (আইএএনএস): অসমের গুয়াহাটির খানাপাড়া এলাকায় একটি নাইটক্লাবে এক মহিলাকে বাউন্সাররা পোশাক খুলিয়ে মারধর করেছে বলে…

ByByNews Desk Oct 3, 2026

অসমের পঞ্চায়েতগুলির জন্য অর্থ কমিশনের ৫২৫ কোটি টাকা বরাদ্দ: মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২ অক্টোবর (আইএএনএস): গ্রাম ও পঞ্চায়েতগুলিকে আরও শক্তিশালী করে স্বনির্ভর করে তোলার পাশাপাশি উন্নয়নের সুফল তৃণমূল স্তরে…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

‘অসমের মানুষ শান্তিতে ঘুমান, কারণ ২৪ ঘণ্টা পাহারায় অসম পুলিশ’: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১ অক্টোবর (আইএএনএস): অসম পুলিশ দিবস উপলক্ষে রাজ্যের পুলিশ বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁদের ২৪ ঘণ্টার…

ByByNews Desk Oct 1, 2026

উন্নয়ন ও প্রশাসনিক কাজের জন্য আগে শান্তি প্রয়োজন: মণিপুরের মুখ্যমন্ত্রী

ইম্ফল, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুরে উন্নয়ন ও প্রশাসনিক প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে হলে সবার আগে শান্তি ও স্থিতিশীলতা…

ByByNews Desk Sep 30, 2026
Scroll to Top