News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দুটি মামলায় তিন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে সাজা প্রদান করল আদালত
Image

দুটি মামলায় তিন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে সাজা প্রদান করল আদালত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ অক্টোবর: নাবালিকা ধর্ষণকান্ডে কৃষ্ণ সাহা ওরফে কিশান(৩২) ও বিজয় বর্মণ(২০)-কে দোষী সাব্যস্ত করে তাদের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন পশ্চিম ত্রিপুরা জেলা ও দায়রা জজ আদালত। উল্লেখ্য ২০২০ সালের জানুয়ারি মাসে দুই অভিযুক্ত জয়নগর এলাকার ৫ বছরের এক নাবালিকাকে জোরপূর্বক ধর্ষণ করে। এরই পরিপ্রেক্ষিতে অভিযুক্তদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়। এরই পরিপ্রেক্ষিতে তাদের বিরুদ্ধে পকসো আইনে মামলা নিয়ে তদন্ত শুরু হয়। শেষ পর্যন্ত বুধবার তাদের সাজা ঘোষণা করেছে আদালত।

এদিকে অপর একটি মামলায় কৈলাশহর জেলা ও দায়রা জজ আদালত বিশ্বাস সিনহা নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন। ঘটনার পরিপ্রেক্ষিতে প্রকাশ, ১০.০৩.২২ তারিখে সকালে সুনিতা সিনহা(৪৫) নামে এক মহিলা জল আনতে গেলে অভিযুক্ত বিশ্বাস সিনহা তাকে পূর্ব শত্রুতার জের ধরে ওই মহিলার উপর ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছিল ওই মহিলার। এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ তাকে আটক করে তদন্ত শুরু করে। এই মামলার পরিপ্রেক্ষিতে তাকে এদিন সাজা প্রদান করেছেন আদালত।

Releated Posts

মনুতে যৌথ অভিযানে ১০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার, আটক দুই

আগরতলা, ১২ জুলাই: গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ধলাই জেলার মনু থানার অন্তর্গত লাম্বাবিল এলাকায় যৌথ অভিযানে বিপুল…

ByByReshmi Debnath Jul 12, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত বিরোধ মেটাতে নতুন উদ্যোগ, আলোচনার প্রক্রিয়া শুরু করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা

আগরতলা, ১২ জুলাই (আইএএনএস) : দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম আন্তঃরাজ্য সীমান্ত বিরোধের সমাধানে নতুন করে আলোচনার উদ্যোগ নিয়েছে ত্রিপুরা সরকার।…

ByBySandeep Biswas Jul 12, 2026

জনগণনায় ৯ হাজার শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি এসএফআই-এর

আগরতলা, ১২ জুলাই: রাজ্যের সরকারি বিদ্যালয়গুলিতে চলমান শিক্ষক সংকটের মধ্যে জনগণনার কাজে বিপুল সংখ্যক শিক্ষককে নিয়োগের সরকারি সিদ্ধান্তের…

ByByReshmi Debnath Jul 12, 2026

মৎস্যজীবীদের সমস্যা নিয়ে সোনামুড়ায় সাংগঠনিক কনভেনশন, আন্দোলন জোরদারের আহ্বান

কাঠালিয়া প্রতিনিধি | সোনামুড়া | ১২ জুলাই ত্রিপুরা রাজ্য মৎস্যজীবী ইউনিয়নের সোনামুড়া মহকুমা কমিটির উদ্যোগে রবিবার মহকুমার বিভিন্ন…

ByByTaniya Chakraborty Jul 12, 2026
Scroll to Top