News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বর্ধিত বিদ্যুৎ মাশুল প্রত্যাহারের দাবিতে কংগ্রেসের ডেপুটেশন
Image

বর্ধিত বিদ্যুৎ মাশুল প্রত্যাহারের দাবিতে কংগ্রেসের ডেপুটেশন

আগরতলা, ১১ অক্টোবর : বর্ধিত বিদ্যুৎ মাশুল প্রত্যাহারের দাবিতে রাজধানী আগরতলা সহ রাজ্যের সর্বত্র বিদ্যুৎ নিগম অফিসে ডেপুটেশন প্রদান করেছে কংগ্রেস। আজ আগরতলা শহরের বনমালীপুরে কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ বিক্ষোভ মিছিল সংগঠিত হয়েছে । কংগ্রেস ভবন থেকে মিছিলটি শুরু হয়ে বনমালীপুর বিদ্যুৎ নিগমের প্রধান কার্যালয়ের সামনে এসে সমবেত হয়েছে। পরবর্তী সময়ে এক প্রতিনিধি দল বিদ্যুৎ নিগমের জেনারেল ম্যানেজারের সনিকট ডেপুটেশন তুলে দিয়েছে। বর্ধিত বিদ্যুৎ মাশুন প্রত্যাহার করে না নিলে তারা আরো বৃহতর আন্দোলনে শামিল হতে বাধ্য হবেন বলে হঁশিয়ারি দিয়েছেন তাঁরা।

সারা রাজ্যের সাথে বুধবার কংগ্রেসের পক্ষ থেকে ডেপুটেশন প্রদান করা হয়েছে । উত্তর জেলা সদর ধর্মনগরে উত্তর জেলা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে উত্তর জেলা বিদ্যুৎ দপ্তরের ডেপুটি ম্যানেজার গোপেশ ঘোষের নিকট ডেপুটেশন দেওয়া হয়েছে। এই ডেপুটেশনে নেতৃত্ব দিয়েছেন উত্তর জেলা জাতীয় কংগ্রেসের সভাপতি আইনজীবী অজিত দাস, সঙ্গে ছিলেন কংগ্রেস নেতা ইন্দ্রজিত পাল।

রাজ্যে যেভাবে বিদ্যুৎ মাসুল বৃদ্ধি করা হয়েছে তার প্রতিবাদ জানিয়ে এই ডেপু টেশন দেওয়া হয়েছে । দপ্তর থেকে বিদ্যুৎ মাশুল বাড়ানোর কারণ বলা হয়েছে গ্যাসের দাম বৃদ্ধির ফলে বিদ্যুৎমাসল বাড়াতে সরকার বাধ্য হয়েছে। কিন্তু বাংলাদেশ যে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে তাতে হিসাবে যথেষ্ট গরমিল রয়েছে বলে কংগ্রেস নেতারা দাবি করেন। তাছাড়া বিদ্যুৎ চুরি এখনো রাজ্য সরকার সম্পূর্ণরূপে বন্ধ করতে পারেনি। সঠিক বিদ্যুৎ সরবরাহ করে মাসুল বাড়ানো যায়। কিন্তু যেখানে এত গরমিল রয়েছে সেখানে রাজ্য সরকার কোনোভাবেই হঠাৎ করে বিদ্যুৎ মাশুল বাড়াতে পারে না। এর প্রতিবাদে রাজ্যজুড়ে আন্দোলন গড়ে তুলবে জাতীয় কংগ্রেস।

Releated Posts

থানসা স্লোগানের আড়ালে উন্নয়নের টাকা লুটের রেকর্ড গড়েছে তিপ্রা মথা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: গত ৫ বছর ধরে ‘থানসা’ স্লোগানের আড়ালে উন্নয়নের টাকা লুটের রেকর্ড গড়েছে তিপ্রা মথা। গায়ের…

ByByReshmi Debnath Apr 3, 2026

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ফের সরব সিপিআই(এম), নির্বাচন কমিশনের কাছে পদক্ষেপের দাবি

আগরতলা, ৩ এপ্রিল: রাজ্যে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আবারও সরব হল সিপিআই(এম)। দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী (জিতানা…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

গাবর্দী বাজারে নির্বাচনী সমাবেশে মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: অস্থিরতা সৃষ্টি করাই মথার মূল লক্ষ্য। গন্ডগোল করলে কাউকে ছাড়া হবে না। শান্তির জন্য যেখানে…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

বিশালগড় ঠিকেদারের বাড়িতে গুলিকাণ্ড: আরও এক কুখ্যাত অভিযুক্ত আটক

বিশালগড়, ৩ এপ্রিল: বিশালগড়ে ঠিকেদারের বাড়িতে ঘটে যাওয়া গুলিকাণ্ডের ঘটনায় পুলিশ আরও এক কুখ্যাত অভিযুক্তকে আটক করেছে। আটক…

ByByReshmi Debnath Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top