News Flash

  • Home
  • দেশ
  • বন্যা পরিস্থিতি নিয়ে প্রেম সিংয়ের সঙ্গে বৈঠকে অজয়ের, কেন্দ্রীয় মন্ত্রী বললেন সিকিম বিপর্যয়ের মুখে
Image

বন্যা পরিস্থিতি নিয়ে প্রেম সিংয়ের সঙ্গে বৈঠকে অজয়ের, কেন্দ্রীয় মন্ত্রী বললেন সিকিম বিপর্যয়ের মুখে

গ্যাংটক, ৮ অক্টোবর (হি.স.): মেঘভাঙা বৃষ্টি ও হড়পা বানে লন্ডভন্ড অবস্থা সিকিমে। প্রাকৃতিক এই দুর্যোগের সময় সিকিম সরকারের পাশে দাঁড়িয়ে ভারত সরকার। সিকিমের বন্যা পরিস্থিতি নিয়ে রবিবার সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং-এর সঙ্গে বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় কুমার মিশ্র। সিকিমের মুখ্যমন্ত্রীর সঙ্গে বন্যা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে কথা হয়েছে তাঁর।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় কুমার মিশ্র বলেছেন, “সিকিম বড় বিপর্যয়ের সম্মুখীন হয়েছে এবং সেখানে রাস্তা ও পরিকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং-এর সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছেন প্রধানমন্ত্রী মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । আমরা একটি দল গঠন করেছি যাতে কৃষি, সড়ক, জল ও জ্বালানি মন্ত্রকের আধিকারিকদের অন্তর্ভুক্ত করা হয়েছে। আইটিবিপি এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর আধিকারিকদেরও এখানে পাঠানো হয়েছে।”
সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং বলেছেন, “রাজ্যে বন্যার বিষয়ে আমরা মন্ত্রী অজয় কুমারের সঙ্গে একটি বৈঠক করেছি। প্রধানমন্ত্রী মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং গোটা কেন্দ্রীয় সরকার সিকিমের মানুষের পাশে দাঁড়িয়েছে। রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার রাজ্যে স্বাভাবিকতা ফিরিয়ে আনতে একসঙ্গে কাজ করছে। কিছু জায়গায় বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধার করা হয়েছে এবং আমরা বিআরও এবং অন্যান্য বিভাগের সঙ্গেও কাজ করছি। আমি সিকিম সরকারকে অবিলম্বে তহবিল দেওয়ার জন্য ভারত সরকারকে ধন্যবাদ জানাতে চাই।”

Releated Posts

অনুপ্রবেশে ভাটা, কাশ্মীরে হামলা জারি রাখতে একাধিক রাজ্যে নেটওয়ার্ক গড়ছে আইএসআই: গোয়েন্দা সূত্র

নয়াদিল্লি, ৯ এপ্রিল (আইএএনএস): কাশ্মীরে সরাসরি অনুপ্রবেশ কঠিন হয়ে পড়ায় পাকিস্তানের গুপ্তচর সংস্থা আন্তঃ-সেবা গোয়েন্দা সংস্থা (আইএসআই) এখন…

ByByNews Desk Apr 9, 2026

‘অশিক্ষিত গুজরাটি’ মন্তব্যে বিতর্ক, দুঃখপ্রকাশ খাড়গের—বললেন, ‘ভুল ব্যাখ্যা করা হচ্ছে’

নয়াদিল্লি, ৮ এপ্রিল (আইএএনএস): কেরালার এক নির্বাচনী সভায় ‘গুজরাটের মানুষ অশিক্ষিত’ মন্তব্য ঘিরে তীব্র বিতর্কের মুখে পড়ে কংগ্রেস…

ByByNews Desk Apr 8, 2026

বঙ্গের বিশেষ সংশোধনে ভোটার সংখ্যা কমল প্রথমবার, ২০১১-র পর ভাঙল ঊর্ধ্বমুখী ধারার ধারা

কলকাতা, ৮ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গে বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর প্রকাশিত চূড়ান্ত পরিসংখ্যানে দেখা গেল, ২০১১…

ByByNews Desk Apr 8, 2026

মার্কিন-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে ভারতের কূটনীতিতে প্রশ্ন তুলল কংগ্রেস

নয়াদিল্লি, ৮ এপ্রিল (আইএএনএস): মার্কিন যুক্তরাষ্ট্র, ইজরায়েল ও ইরানকে ঘিরে পশ্চিম এশিয়ার সংঘাতে ঘোষিত দুই সপ্তাহের যুদ্ধবিরতির প্রেক্ষিতে…

ByByNews Desk Apr 8, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top