News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • আপডেট…অসম-ত্রিপুরা আন্তঃরাজ্য সীমান্তবর্তী চুড়াইবাড়িতে প্ৰায় ৯০ লক্ষ টাকার ফে‌ন্সি‌ডাইল উদ্ধার, গ্রেফতার দুই
Image

আপডেট…অসম-ত্রিপুরা আন্তঃরাজ্য সীমান্তবর্তী চুড়াইবাড়িতে প্ৰায় ৯০ লক্ষ টাকার ফে‌ন্সি‌ডাইল উদ্ধার, গ্রেফতার দুই

চুড়াইবাড়ি (অসম), ৬ অক্টোবর (হি.স.) : ত্রিপুরায় পাচা‌রকালে নেশাজা‌তীয় কফ সিরাপ ফে‌ন্সি‌ডাইল বোঝাই ক‌ন্টেইনার ধরা পড়েছে করিমগঞ্জ (অসম) জেলার অন্তর্গত বাজা‌রিছড়া থানাধীন চুড়াইবাড়ি পুলিশ চেকপোস্টে। উদ্ধারকৃত নেশার কফ সিরাপগুলির কালোবাজারি মূল্য কমপক্ষে ৯০ লক্ষ টাকা হবে বলে জানা গেছে। নেশাদ্ৰব্য পাচারের অভিযোগে গুয়াহাটির বাসিন্দা যথাক্রমে বাসু‌দেব দাস ও রাহুল দাসকে গ্রেফতার করেছে চুড়াইবাড়ি পুলিশ।

অসমের চুড়াইবাড়ি পু‌লিশ চেকপোস্টের ইনচার্জ প্রণব মি‌লি জানান, আজ শুক্রবার ভোররাতে এএস ০১ এম‌সি ৮৫৮০ নম্ব‌রের এক‌টি ক‌ন্টেইনার (পণ্যবাহী লরি) গুয়াহা‌টি থে‌কে ত্রিপুরায় যাওয়ার প‌থে আন্তঃরাজ্য সীমান্তে আসে। এখানে লরি‌তে রুটিন তল্লা‌শি ক‌রেন কর্তব্যরত পু‌লিশকর্মীরা। তালাশিতে বি‌ভিন্ন পণ্য সামগ্রীর নীচ থেকে বেশ কয়েকটি বস্তা বের করেন তাঁরা। বস্তাগুলি থেকে নয় হাজার শিশি নেশার কফ সিরাপ উদ্ধার হয়। উদ্ধারকৃত কফ সিরাপগুলির কা‌লোবাজারে মূ্ল্য কমপক্ষে ৯০ লক্ষ টাকা হ‌বে। এর সঙ্গে গা‌ড়ির চালক ও সহচাল‌ককে আটক করে পুলিশ। ধৃ‌তদের নাম যথাক্রমে বাসু‌দেব দাস ও রাহুল দাস। উভ‌য়ের বা‌ড়ি গুয়াহা‌টি‌তে।

পু‌লিশ ধৃত‌দের বিরু‌দ্ধে এন‌ডি‌পিএস-এর সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু ক‌রে‌ছে। ধৃত‌দের শ‌নিবার করিমগঞ্জে বিচারবিভাগীয় আদাল‌তে পেশ করা হবে। তাদের জিজ্ঞাসাবাদ করে আন্তঃরাজ্য নেশা পাচার চক্রের হদিশ বের করার চেষ্টা করেছে পুলিশ।

Releated Posts

মণিপুরে বোমা হামলায় দুই শিশুর মৃত্যু, কড়া পদক্ষেপের আশ্বাস মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ৭ এপ্রিল (আইএএনএস): মণিপুরের বিষ্ণুপুর জেলায় বোমা হামলায় দুই শিশুর মৃত্যুর ঘটনায় দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার…

ByByNews Desk Apr 7, 2026

পবন খেরা গ্রেফতার এড়াতে পলাতক: দাবি অসমের মুখ্যমন্ত্রীর

গুয়াহাটি, ৭ এপ্রিল (আইএএনএস): কংগ্রেস নেতা পবন খেরা গ্রেফতার এড়াতে পলাতক রয়েছেন বলে দাবি করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত…

ByByNews Desk Apr 7, 2026

প্রাণঘাতী হামলার পর দুই ‘দুর্বৃত্ত’ হাতি ধরা পড়ায় প্রশংসা অরুণাচল মুখ্যমন্ত্রীর

ইটানগর, ৬ এপ্রিল(আইএএনএস): অরুণাচল প্রদেশে একাধিক প্রাণঘাতী হামলার জন্য দায়ী দুই ‘দুর্বৃত্ত’ হাতিকে সফলভাবে বশে এনে ধরার ঘটনায়…

ByByNews Desk Apr 6, 2026

স্ত্রীর পাসপোর্ট নিয়ে ভুয়ো নথি ছড়ানোর অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে, পাল্টা আক্রমণে হিমন্ত

গুয়াহাটি, ৬ এপ্রিল(আইএএনএস): আসন্ন নির্বাচনের আগে নিজের স্ত্রীর পাসপোর্ট নিয়ে ভুয়ো নথি ছড়ানোর অভিযোগ তুলে কংগ্রেসকে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 6, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top