News Flash

  • Home
  • দেশ
  • দোকানের আড়ালে অস্ত্র কারখানা, গয়া থেকে বিপুল অস্ত্র-সহ ধৃত দুই
Image

দোকানের আড়ালে অস্ত্র কারখানা, গয়া থেকে বিপুল অস্ত্র-সহ ধৃত দুই

কলকাতা, ৬ অক্টোবর (হি স)। বিহারের গয়ায় বেআইনি অস্ত্র কারখানার হদিস পেল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) এবং বিহার পুলিশ। বৃহস্পতিবার বেশি রাতে এ খবর প্রকাশ্যে এসেছে।

গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার বুদ্ধগয়ায় কলকাতা পুলিশের এসটিএফ এবং বিহার পুলিশের যৌথবাহিনী একটি আসবাবের দোকানে তল্লাশি চালায়। তল্লাশি অভিযানের সময় দোকানের পিছনে একটি বেআইনি অস্ত্র কারাখানার হদিস পায় পুলিশ। এই ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হলেও দোকানের মালিক পলাতক।

পুলিশ সূত্রে খবর, যে আসবাবের দোকানের আড়ালে অস্ত্র কারখানা রমরমিয়ে চলছিল, সেই দোকানটির মালিক মুকেশ কুমার। সম্প্রতি পশ্চিমবঙ্গে এমন কয়েকটি খুন এবং ডাকাতির ঘটনা ঘটেছে, ঘটনাচক্রে সেই সব ঘটনার সঙ্গে কোনও কোনও ভাবে বিহার এবং ঝাড়খণ্ডের যোগসূত্র উঠে এসেছে। অস্ত্র পাচারের ক্ষেত্রেও বেশ কিছু তথ্য আসছিল পুলিশের কাছে। সেই তদন্ত করতে নেমেই বুদ্ধগয়ার এই আসবাবের দোকানের হদিস পায় কলকাতা পুলিশ। তার পরই বিহার পুলিশের সঙ্গে যোগাযোগ করে তারা।

বৃহস্পতিবার বুদ্ধগয়ার দৌড়নগরের ওই আসবাবের দোকানে তল্লাশি অভিযানে যায় কলকাতা এবং বিহার পুলিশের একটি দল। পুলিশ সূত্রে খবর, দোকানের আড়ালে বেআইনি অস্ত্র তৈরি করা হচ্ছিল। পিস্তল এবং বন্দুক বানানোর প্রচুর সরঞ্জাম, লেদ, গ্রাইন্ডিং, কাটিং মেশিন উদ্ধার হয়েছে। শুধু দেশি বন্দুকই নয়, প্রচুর পরিমাণে অত্যাধুনিক পিস্তলও উদ্ধার হয়েছে ওই কারখানা থেকে।

সেখান থেকেই মুঙ্গেরের দুই কর্মীকে গ্রেফতার করা হয়। তবে দোকানের মালিক মুকেশ পলাতক। কলকাতায় নাশকতার ছক ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

Releated Posts

অসমের সংস্কৃতিকে বিশ্বমঞ্চে তুলে ধরেছেন মোদী: অমিত শাহ

গুয়াহাটি, ৭ এপ্রিল (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অসমের সংস্কৃতিকে আন্তর্জাতিক স্তরে পরিচিত করে তুলেছেন বলে দাবি করলেন কেন্দ্রীয়…

ByByNews Desk Apr 7, 2026

ভিয়েতনামের রাষ্ট্রপতি নির্বাচিত তো লামকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ৭ এপ্রিল (আইএএনএস): ভিয়েতনামের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ায় তো লাম-কে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুই দেশের…

ByByNews Desk Apr 7, 2026

অনলাইন মাধ্যমে অবৈধ মদ সরবরাহ চক্র ভাঙল দিল্লি পুলিশ, গ্রেফতার ২

নয়াদিল্লি, ৭ এপ্রিল (আইএএনএস): অনলাইন ডেলিভারি প্ল্যাটফর্ম ব্যবহার করে চলা অবৈধ মদ সরবরাহ চক্রের পর্দাফাঁস করল দিল্লি পুলিশ।…

ByByNews Desk Apr 7, 2026

পাঞ্জাবে আইএসআই-সমর্থিত জঙ্গি চক্র ভাঙল পুলিশ, গ্রেফতার ৩

চণ্ডীগড়, ৬ এপ্রিল (আইএএনএস): বড়সড় সাফল্য পেল পাঞ্জাব পুলিশ। পাঞ্জাব পুলিশ-এর কাউন্টার ইন্টেলিজেন্স শাখা আইএসআই-সমর্থিত একটি জঙ্গি চক্র ভেঙে…

ByByNews Desk Apr 6, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top