News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বাসগাড়ির ব্যাটারি চুরির অভিযোগে আটক যুবক, উত্তম মধ্যম দিয়ে তুলে দেওয়া হল পুলিশের হাতে
Image

বাসগাড়ির ব্যাটারি চুরির অভিযোগে আটক যুবক, উত্তম মধ্যম দিয়ে তুলে দেওয়া হল পুলিশের হাতে

নিজস্ব প্রতিনিধি, কৈলাশহর, ৫ অক্টোবর : কৈলাসহর পাইতরবাজার মোটরস্ট্যান্ড এলাকায় এক চোরকে হাতেনাতে ধরে উত্তম মধ্যম দিয়ে কৈলাশহর থানার পুলিশের হাতে তুলে দিল উত্তেজিত জনতা। প্রাপ্ত সংবাদে জানা যায় যে ভদ্র দেববর্মা নামে এক যুবক অজয় রায়ের বাস গাড়ি থেকে গতকাল গভীররাতে একটি ব্যাটারি চুরি করে নিয়ে যায়। আজ অর্থাৎ বৃহস্পতিবার সকালে সেই বাস গাড়ির চালক বাসটি চালু করতে গেলে চালু না হওয়ার কারণে তিনি বিষয়টি খতিয়ে দেখেন এবং তিনি দেখতে পান সেই বাস গাড়িটির মধ্যে ব্যাটারি নেই। এরপর উনাদের মনে সন্দেহ জাগে। কেননা গতকাল যখন সেই বাস গাড়িটি পরিষ্কার করা হচ্ছিল ঠিক সেই সময় ভদ্র দেববর্মা এসে সেই বাস গাড়িটির সব খোঁজ খবর নেয়। তারই পরিপ্রেক্ষিতে সব গাড়ির চালকরা একত্রিত হয়ে ভদ্র দেববর্মাকে খুঁজে বের করে এবং তাকে জোর জিজ্ঞাসাবাদ চালায়। এরপর সে নিজের মুখে স্বীকার করে সে বাস গাড়িটির ব্যাটারি চুরি করেছে এবং তার সাথে আরো দুইজন যুবক জড়িত রয়েছে। এরপর তাকে উত্তম মধ্যম দিয়ে খবর পাঠানো হয় কৈলাশহর থানায়। ঘটনাস্থলে ছুটে যায় কৈলাশহর থানার এএসআই মতিলাল মালাকারের নেতৃত্বে বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী।  তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে কৈলাশহর থানায় নিয়ে যাওয়া হয়েছে।  বর্তমানে সে কৈলাশহর থানার হেফাজতে রয়েছে। স্থানীয়দের কাছ থেকে আরো জানা যায় যে ভদ্র দেববর্মা একজন কুখ্যাত চোর। এর আগেও একাধিকবার কৈলাশহর মহকুমা জুড়ে চুরি-কাণ্ড সংগঠিত করেছে সে।।তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে কৈলাসহর থানায়। পাশাপাশি সে বিভিন্ন ধরনের নেশা সেবন করে বলেও স্থানীয়দের কাছ থেকে জানা যায়। উক্ত ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তের মধ্যে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।

Releated Posts

মুখ্যমন্ত্রীর সভার আগে মান্দাইয়ে তিপরা মথায় ভাঙন, বিজেপিতে যোগ দিলেন শতাধিক ভোটার

আগরতলা, ৭ এপ্রিল: এডিসি নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি, তারই মাঝে ১৬ মান্দাই কেন্দ্রকে ঘিরে রাজনৈতিক সমীকরণে বড়সড়…

ByByTaniya Chakraborty Apr 7, 2026

বিশ্রামগঞ্জ বিদ্যা জ্যোতি স্কুলের জমি জবরদখলমুক্ত করতে প্রশাসনের হস্তক্ষেপ চাইলেন প্রিন্সিপাল

বিশালগড়, ৭ এপ্রিল: বিশ্রামগঞ্জ বিদ্যা জ্যোতি স্কুলের প্রায় এক হাজার মিটার জমি জবরদখল করে পাকাপোক্ত নির্মাণ করে ব্যবসা…

ByByReshmi Debnath Apr 7, 2026

১৭ এপ্রিলের পর এডিসিতে বিজেপিকে দূরবীন দিয়েও খুঁজে পাওয়া যাবে না: রুনিয়েল দেববর্মা

আগরতলা, ৭ এপ্রিল: এডিসি নির্বাচনকে সামনে রেখে তিপ্রা মথা দলের প্রচারে জোরদার গতি লক্ষ্য করা যাচ্ছে। ১২ এপ্রিলকে…

ByByTaniya Chakraborty Apr 7, 2026

কংগ্রেসের প্রচার গাড়ি আটকের অভিযোগ বিজেপি প্রার্থী জহর চক্রবর্তীর বিরুদ্ধে

ধর্মনগর, ৭ এপ্রিল: উপনির্বাচনের প্রচারের শেষ লগ্নে উত্তেজনা ছড়াল ধর্মনগরে। কংগ্রেস প্রার্থীর নির্বাচনী প্রচারের গাড়ি আটকে দেওয়ার অভিযোগ…

ByByTaniya Chakraborty Apr 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top