শনিবার সঙ্কল্প সপ্তাহের সূচনা করবেন প্রধানমন্ত্রী মোদী, সপ্তাহব্যাপী চলবে এই কর্মসূচি

নয়াদিল্লি, ২৯ সেপ্টেম্বর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার, ৩০ সেপ্টেম্বর দেশের উচ্চাকাঙ্ক্ষী ব্লকগুলির জন্য সঙ্কল্প সপ্তাহ নামে সপ্তাহব্যাপী এক কর্মসূচির সূচনা করবেন। নতুন দিল্লির ভারত মণ্ডপমে এই সঙ্কল্প সপ্তাহের সূচনা করবেন প্রধানমন্ত্রী মোদী। উদ্বোধনী অনুষ্ঠানে সারা দেশ থেকে প্রায় তিন হাজার পঞ্চায়েত ও ব্লক স্তরের জনপ্রতিনিধি এবং কর্মীরা ভারত মণ্ডপে অংশ নেবেন।

এছাড়াও, ব্লক ও পঞ্চায়েত স্তরের কর্মী, কৃষক-সহ সমাজের বিভিন্ন স্তরের প্রায় দুই লক্ষ মানুষের ভার্চুয়ালি এই কর্মসূচিতে যোগ দেওয়ার কথা।