News Flash

  • Home
  • দেশ
  • মন্দারমণিতে তরুণীর দেহ উদ্ধারের ঘটনায় গ্রেফতার প্রেমিক-সহ ২
Image

মন্দারমণিতে তরুণীর দেহ উদ্ধারের ঘটনায় গ্রেফতার প্রেমিক-সহ ২

পূর্ব মেদিনীপুর, ২১ সেপ্টেম্বর (হি. স.) : প্রেমের সম্পর্ক থাকলেও বিয়েতে আপত্তি। বিয়ের জন্য চাপ দেওয়ায় খুন করা হয় তরুণীকে। মন্দারমণির চাঁদপুরে তরুণীর দেহ উদ্ধারের ঘটনায় বিস্ফোরক তথ্য পেল পুলিশ। এই ঘটনায় বুধবার দমদম থেকে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের বৃহস্পতিবার কাঁথি মহকুমা আদালতে তোলা হবে।

সূত্রের খবর, নিহতের নাম লাবণী দাস। নদিয়ার তাহেরপুরের বাসিন্দা। তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন। তাঁর দিদির বিয়ে হয় বারাকপুরে। দিদির বিয়ের পরই তাঁর দেওর প্রলয় দাসের সঙ্গে প্রেমের সঙ্গে জড়িয়ে পড়েন লাবণী। পরে প্রলয় কলকাতায় ক্যাব চালানোর কাজে যোগ দেয়। দমদমে একটি ঘরভাড়া নিয়ে থাকতে শুরু করে। এদিকে, লাবণী প্রতি শুক্রবার বিউটি পার্লারের কাজ শিখতে যাওয়ার নাম করে দমদমে প্রলয়ের ভাড়া বাড়িতে যাতায়াত করতেন।

প্রলয় ফের একটি প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। তার আঁচও পান লাবণী। বিয়ে করার জন্য প্রলয়কে চাপ দিতে শুরু করেন লাবণী। তা নিয়ে দুইজনের মধ্যে ঝগড়াঝাটি শুরু হয়। তাই লাবণীকে মন্দারমণি নিয়ে যায় প্রলয়। সেখানে শ্বাসরোধ করে খুন করা হয় তাঁকে। প্রমাণ লোপাটের জন্য চাঁদপুর মেরিন ড্রাইভের পাশে বোল্ডারের উপর দেহ ফেলে দেওয়া হয়। প্রলয়কে এই কাজে সাহায্য করে তার বন্ধু মনোজ গোস্বামী। তাকেও গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, প্রলয়ের আর এক বন্ধু তাপস জানা মন্দারমণি উপকূল লাগোয়া এলাকার বাসিন্দা। সে-ও পেশায় ক্যাবচালক। তারই বুদ্ধিতেই খুনের পর সমুদ্রের পাড়ে দেহ ফেলার পরিকল্পনা করে প্রলয়। এই ঘটনার পর থেকে ফেরার তাপস। তার খোঁজ শুরু করেছে পুলিশ। ডিএসপি ডিএনটি রবীন্দ্রনাথ বিশ্বাস বলেন, “খুনের ঘটনায় দুইজনকে দমদম থেকে গ্রেফতার করা হয়েছে। তাদের হেফাজতে নিয়ে জেরা করলে বিস্তারিত তথ্য সামনে আসবে।”

Releated Posts

দীনদয়াল বন্দরে সংযোগ প্রকল্পের জন্য ১৩২.৫১ কোটি টাকা অনুমোদন করল সরকার

নয়াদিল্লি, ৩ এপ্রিল (আইএএনএস) : শুক্রবার সরকার গুজরাটের দীনদয়াল বন্দরে ১৩২.৫১ কোটি টাকা ব্যয়ে একটি ‘রোড ওভার ব্রিজ’…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

‘পরিচ্ছন্ন শক্তির পথে উল্টো রথ’: কর্ণাটকের ইভ নীতির তীব্র সমালোচনা করলেন প্রহ্লাদ জোশী

নয়াদিল্লি/বেঙ্গালুরু, ৩ এপ্রিল ((আইএএনএস): কেন্দ্রীয় নতুন ও নবায়নযোগ্য শক্তি মন্ত্রী প্রহ্লাদ জোশী কর্ণাটক সরকারের সাম্প্রতিক বৈদ্যুতিক যান (ইভ)…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

জোধপুরে বেআইনি মাদক তৈরির কারখানা ভেঙে দিল পুলিশ, ৩ কোটি টাকার ড্রাগ উদ্ধার

জয়পুর, ৩ এপ্রিল(আইএএনএস): বড়সড় সাফল্য পেল রাজস্থান পুলিশ। এজিটিএফ জোধপুরে একটি আবাসিক বাড়ির ছাদে চলা বেআইনি মাদক তৈরির…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

দিল্লিতে ঘুষ কাণ্ডে বড় সাফল্য, হাতেনাতে ধরা পড়ল ৪ সরকারি কর্মী

নয়াদিল্লি, ৩ এপ্রিল (আইএএনএস): জাতীয় রাজধানীতে পৃথক দুইটি ঘুষ কাণ্ডে চারজন সরকারি কর্মীকে হাতেনাতে গ্রেফতার করল সেন্ট্রাল ব্যুরো…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top