প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জন্মদিনের শুভেচ্ছা জেপি নাড্ডার

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (হি.স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৩তম জন্মদিন তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা ।

রবিবার এক্স হ্যান্ডলে জেপি নাড্ডা লিখেছেন, আপনি ভারতীয় সংস্কৃতির বৈশ্বিক প্রতিপত্তি, জনগণের বহুমাত্রিক উন্নয়ন এবং জাতির সার্বজনীন অগ্রগতির একটা সুনির্দিষ্ট আকার দিয়েছেন। আমাদের ‘অন্ত্যোদয়’-এর মূলমন্ত্র আজ দেশের প্রতিটি গ্রামে এবং সমাজের প্রতিটি বিভাগে পৌঁছেছে এবং ‘উন্নত ভারত’-এর সংকল্প পূরণের মন্ত্র হয়ে উঠেছে। তিনি আরও লিখেছেন, ‘আমি ভগবানের কাছে প্রার্থনা করি যে ভারতীয় জনতা পার্টির সমস্ত কর্মী সর্বদা আপনার নেতৃত্ব গ্রহণ করুক। আপনি সফল হন এবং দীর্ঘজীবী হন।