News Flash

  • Home
  • প্রধান খবর
  • থানে-তে লিফট ভেঙে মৃত্যু ৭ শ্রমিকের; পুলিশি তদন্ত শুরু, শোকপ্রকাশ ফড়নবীশের
Image

থানে-তে লিফট ভেঙে মৃত্যু ৭ শ্রমিকের; পুলিশি তদন্ত শুরু, শোকপ্রকাশ ফড়নবীশের

থানে, ১১ সেপ্টেম্বর (হি.স.): মহারাষ্ট্রের থানে শহরে নির্মীয়মান ৪০-তলা বিল্ডিংয়ের লিফট ভেঙে মৃতের সংখ্যা বেড়ে ৭-এ পৌঁছল। রবিবার সন্ধ্যায় মর্মান্তিক ঘটনাটি ঘটেছে থানে শহরের বালকুম এলাকায় রানওয়াল কমপ্লেক্স নামের একটি বহুতলে। মৃতদের নাম-মহেন্দ্র চৌপল (৩২), রূপেশকুমার দাস (২১), হারুন শেখ (৪৭), মিথিলেশ (৩৫), কারিদাস (৩৮), সুনীলকুমার দাস (২১)। মৃতদের মধ্যে ছ’জনের পরিচয় জানা গেলেও এক জনের নাম ও পরিচয় জানা যায়নি।

পুলিশের প্রাথমিক অনুমান, দড়ি ছিঁড়ে লিফ্‌টটি বেসমেন্টে আছড়ে পড়ে যায়। পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনার সময় লিফ্‌টের ভিতর সাত জন উপস্থিত ছিলেন। প্রথমে জানা যায়, লিফট ভেঙে মৃত্যু হয়েছে ৫ জনের, পরে জানা যায় ৬। জীবিত অবস্থায় সুনীল কুমার (২১) নামে এক শ্রমিককে উদ্ধার করা হয়েছিল, কিন্তু গভীর রাতে তাঁরও মৃত্যু হয়। সুনীলের মৃত্যুর সঙ্গে সঙ্গে মৃতের সংখ্যা বেড়ে ৭-এ পৌঁছেছে।

লিফট ভেঙে পড়ার ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ভারতীয় দণ্ডবিধির ৩০২ (২), ৩৩৭ ও ৩৩৮ নম্বর ধারায় ঠিকাদারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। কাপুরবাওড়ি থানার সিনিয়র পুলিশ ইন্সপেক্টর উত্তম সোনাওয়ানে বলেছেন, “ঘটনার তদন্ত শুরু হয়েছে।” এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ। এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) দুঃখপ্রকাশ করে দেবেন্দ্র লেখেন, ‘‘থানের এই দুর্ঘটনা খুব ভয়াবহ। যাঁরা প্রাণ হারিয়েছেন তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। এই দুর্ঘটনায় যাঁরা গুরুতর জখম হয়েছেন, তাঁদের দ্রুত আরোগ্য কামনা করি।’’

Releated Posts

পারস্য উপসাগরে ১৬টি ভারতীয় জাহাজে ৪৩৩ নাবিক, পরিস্থিতির উপর নজর সরকারের

নয়াদিল্লি, ৬ এপ্রিল(আইএএনএস): পশ্চিম এশিয়ার উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেও পারস্য উপসাগরে এখনও ১৬টি ভারতীয় পতাকাবাহী জাহাজে মোট ৪৩৩ জন…

ByByNews Desk Apr 6, 2026

ভারত-জাপান বিজ্ঞান সহযোগিতা আন্তর্জাতিক সম্পর্কের অন্যতম স্তম্ভ: জিতেন্দ্র সিং

নয়াদিল্লি/টোকিও, ৬ এপ্রিল(আইএএনএস): ভারত ও জাপানের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি সহযোগিতা আন্তর্জাতিক সম্পর্কের অন্যতম শক্তিশালী স্তম্ভ—এমনটাই মন্তব্য করলেন…

ByByNews Desk Apr 6, 2026

কংগ্রেসের কাছে ক্ষমতাই বড়, জাতীয় স্বার্থ নয়: অসমে তীব্র আক্রমণ মোদীর

গুয়াহাটি, ৬ এপ্রিল(আইএএনএস): কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিযোগ করলেন, দলটি ক্ষমতার জন্য “তোষণ রাজনীতি”…

ByByNews Desk Apr 6, 2026

বিজেপির ‘জাতি প্রথম’, কংগ্রেসের ‘পরিবারই প্রথম’—অসমে আক্রমণ মোদীর

গুয়াহাটি, ৬ এপ্রিল(আইএএনএস): কংগ্রেসের বিরুদ্ধে বংশানুক্রমিক রাজনীতির অভিযোগ তুলে তীব্র আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অসমের হোজাইয়ে এক…

ByByNews Desk Apr 6, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top