ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর।। জাতীয় জুনিয়র ফুটবল টুর্নামেন্টের জন্য রাজ্য দল ঘোষণা করা হয়েছে। আগামী ২৬ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত অন্ধপ্রদেশের অনন্তপুরমে জাতীয় জুনিয়র বালকদের ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৪ অনুষ্ঠিত হবে। এতে অংশ নিতে ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন ইতোমধ্যে প্রাথমিক বাছাই পর্বের শেষে ২১ সদস্য বিশিষ্ট রাজ্য দল গঠন করেন। টিএফএ সচিব অমিত চৌধুরী আজ, রবিবার রাজ্য দলের খেলোয়ারদের নাম ঘোষণা করেন। উল্লেখ্য, ২-১-২০১০ থেকে ৩১-১২-২০১১ তারিখের মধ্যে যাদের জন্ম, তারাই এই টুর্নামেন্টে অংশ নিতে পারছে। রাজ্য দলটি হল: জিউস চাকমা, অজয় সূত্রধর, অমিত দেববর্মা, মৃণাল কুমার চাকমা, রমজান মিয়া, উইলসন দেববর্মা, মেসি মলসম, জ্যাকশন জমাতিয়া, ইমানুয়েল ত্রিপুরা, জরা জমাতিয়া, সুব্রত সিনহা, জেসিস ডার্লং, থিনাঙ্গ দেববর্মা, ধনকুমার জমাতিয়া, আপন দে, অভিসেন দেববর্মা, রণবীর দেববর্মা, রবিউল হাসান, আয়ুস দেববর্মা, বেরডম দেববর্মা, ভিক্টর হালাম। দলের সঙ্গে রয়েছেন কোচ অনিমেষ দেব এবং ম্যানেজার তপজ্যোতি দেবনাথ। যথাসময়ে রাজ্য দল অন্ধ্রপ্রদেশের উদ্দেশ্যে রওয়ানা হবে বলে ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন থেকে জানানো হয়েছে।
2023-09-10

