News Flash

Image

লখিমপুরে পুলিশ দলের ওপর হামলা মাদক কারবারিদের, আহত মহিলা সহ দুই, আটক ৫০


লখিমপুর (অসম), ৭ সেপ্টেম্বর (হি.স.) : মাদক কারবারিকে ধরতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশের দল। দুষ্কৃতীদের হামলায় আহত হয়েছেন মাদক কারবারির স্ত্রী ও এক পুলিশ কর্মী। কর্তব্যরত পুলিশের ওপর হামলার দায়ে এখন পর্যন্ত ৫০ জনকে আটক করা হয়েছে। হামলার ঘটনা গতকাল রাতে লখিমপুর জেলার অন্তর্গত বিহপুরিয়ার বঙালমরা ২ নম্বর আহমেদপুরের দলনিরপাড় গ্রামে সংঘটিত হয়েছে।

জানা গেছে, ধৃত এক মাদক পাচারকারীকে সঙ্গে নিয়ে তার সাঁকরেদকে পাকরাও করতে গতকাল বুধবার রাতে আহমেদপুরের দলনিরপাড় গ্রামে সাদা পোশাকে হানা দিয়েছিল পুলিশের দল। অভিযুক্ত মাদক কারবারি সাদ্দাম হুসেন ওরফে বিলায়তকে ধরেও ফেলে পুলিশ। তখন পুলিশের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা চালিয়ে বসে বিলায়েতের পরিবারের সদস্যরা। তাদেরই একজন যে জওয়ানের কবজায় ছিল সাদ্দাম, তাঁকে দাঁত ফুটিয়ে কামড়ে ধরে। ইত্যবসরে সুযোগ বুঝে জওয়ানের হাত থেকে নিজেকে ছাড়িয়ে পালিয়ে যায় সাদ্দাম হুসেন।

এদিকে হামলার সময় মাদক কারবারি সাদ্দামের অন্তঃসত্ত্বা স্ত্রী ওয়াহিদা বেগম গুরুতরভাবে ঘায়েল হয়েছে। তাকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে।

ঘটনার পর বিশাল পুলিশ ও নিরাপত্তা বাহিনী নিয়ে পলাতক সাদ্দাম হুসেনকে খোঁজে বের করতে ময়দানে নামেন লখিমপুরের দাবাং পুলিশ সুপার আনন্দ মিশ্ৰ। তাঁর নেতৃত্বাধীন পুলিশ ঘটনাস্থল দলনিরপাড় গ্রাম থেকে প্রায় ৫০ জনকে আটক করে পৃথক পৃথক কয়েকটি থানা যথাক্রমে বঙালমরা, বিহপুরিয়া, ধলপুর, নাওবৈচা, লালুকে রেখেছে।

Releated Posts

বিদ্যুৎ পরিকাঠামো সম্প্রসারণে জোর, শক্তি উদ্বৃত্ত রাজ্য গড়ার লক্ষ্যে অসম: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১৯ জুন (আইএএনএস) : অসমকে শক্তি উদ্বৃত্ত রাজ্যে পরিণত করতে বিদ্যুৎ ক্ষেত্রে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি সঞ্চালন ও…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

অসমে জাপানি এনকেফালাইটিসে ৭ জনের মৃত্যু, নজরদারি জোরদার

গুয়াহাটি, ১৮ জুন (আইএএনএস) : অসমে চলতি বছরে এখন পর্যন্ত জাপানি এনকেফালাইটিসে আক্রান্ত হয়ে সাতজনের মৃত্যু হয়েছে এবং…

ByBySandeep Biswas Jun 18, 2026

ভবিষ্যতের চাকরির বাজারে সেমিকন্ডাক্টর, এআই ও গ্রিন এনার্জির গুরুত্ব বাড়বে, যুবসমাজকে প্রস্তুত থাকার আহ্বান হিমন্তের

গুয়াহাটি, ১৮ জুন (আইএএনএস): অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বৃহস্পতিবার রাজ্যের ছাত্রছাত্রী এবং চাকরিপ্রার্থীদের ভবিষ্যতের কর্মসংস্থানের সুযোগের জন্য…

ByByNews Desk Jun 18, 2026

অসম বিধানসভার উপাধ্যক্ষ পদে বিজেপির প্রার্থী ড. হ্যাবে টেরন, ঘোষণা হিমন্ত বিশ্ব শর্মার

গুয়াহাটি, ১৮ জুন (আইএএনএস): অসম বিধানসভার উপাধ্যক্ষ পদের জন্য বিজেপি বিধায়ক ড. হ্যাবে টেরনকে শাসক জোটের প্রার্থী হিসেবে…

ByByNews Desk Jun 18, 2026
Scroll to Top