News Flash

Image

ডিব্ৰুগড়ের বগিবিল সেতু সংলগ্ন ১৫ নম্বর জাতীয় সড়কে দুৰ্ঘটনা, হত দুই যুবক

ডিব্রুগড় (অসম), ৪ সেপ্টেম্বর (হি.স.) : ডিব্ৰুগড়ের বগিবিল সেতু সংলগ্ন ১৫ নম্বর জাতীয় সড়কে সংঘটিত এক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুই বাইক আরোহীর। নিহতদের জোনাইয়ের লাইমেকুরি গ্রামের তেনজিং মিলি (২৫) এবং জোনাই মুৰ্কংসেলেক রেলওয়ে স্টেশনের ন-গঞা গ্রামের সাদ্দাম হুসেন বলে শনাক্ত করা হয়েছে। আরেকজনকে সংকটজনক অবস্থায় ডিব্রুগড়ের আসাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভরতি করা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে মঙ্গলবার রাত প্রায় সাড়ে ১১টা নাগাদ। বিভিন্ন সূত্রে জানা গেছে, কৰ্মক্ষেত্র জোনাই থেকে ডিব্ৰুগড়ে তাঁদের বাড়ির উদ্দেশ্যে একটি ইয়ামাহা বাইকে করে ১৫ নম্বর জাতীয় সড়ক দিয়ে তিন যুবক যাচ্ছিলেন। কিন্তু বগিবিল সেতু সংলগ্ন এলাকায় দুর্ঘটনার শিকার হয় বাইকটি।

ভয়ংকর সড়ক দুৰ্ঘটনায় তেনজিং মিলির ঘটনাস্থলেই মৃত্যু হয়। অন্য দুজনকে সংকটজনক অবস্থায় উদ্ধার করে পুলিশ ডিব্ৰুগড়ে অবস্থিত আসাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। হাসপাতালে মৃত্যু হয় সাদ্দাম হুসেনের। মালভোগ গ্রামের বাসিন্দা নামে তাদের আরেক সঙ্গীর চিকিৎসা চলছে। তাঁর শারীরিক অবস্থা সংকটজনক বলে জানা গেছে।

এদিকে ভয়ংকর দুর্ঘটনাটি কীভাবে সংঘটিত হয়েছে, তার সঠিক তথ্য এখনও উদ্ধার করতে পারেনি পুলিশ।

Releated Posts

অসমে বন্যায় ক্ষতিগ্রস্ত ১১.৪৫ লক্ষেরও বেশি মানুষ, ত্রাণ ও উদ্ধারকাজ আরও জোরদার: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১ অগস্ট (আইএএনএস): অসমে বন্যা পরিস্থিতি মোকাবিলায় ত্রাণ ও উদ্ধার অভিযান আরও জোরদার করা হয়েছে বলে শনিবার…

ByByNews Desk Aug 1, 2026

জাতিগত অশান্তির মধ্যেও পড়াশোনায় অবিচল ছিল মণিপুরের ছাত্র-শিক্ষকরা: মুখ্যমন্ত্রী

ইম্ফল, ১ আগস্ট (আইএএনএস): দীর্ঘদিনের জাতিগত অশান্তি ও সংকট সত্ত্বেও মণিপুরের ছাত্রছাত্রী এবং শিক্ষকরা শিক্ষার প্রতি তাঁদের অঙ্গীকারে…

ByByNews Desk Aug 1, 2026

পরিচ্ছন্ন জ্বালানিতে জোর, কম্প্রেসড বায়োগ্যাস নীতি ২০২৬ অনুমোদন করল অসম মন্ত্রিসভা

গুয়াহাটি, ৩১ জুলাই (আইএএনএস): পরিচ্ছন্ন জ্বালানির উৎপাদন বাড়ানো এবং রাজ্যে জৈব জ্বালানি খাতে বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে কম্প্রেসড বায়োগ্যাস…

ByByNews Desk Jul 31, 2026

মেঘালয়ে বেসরকারি সংস্থার ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ে রিপোর্ট তলব বিধানসভার কমিটির

শিলং, ৩১ জুলাই (আইএএনএস): মেঘালয় বিধানসভার পাবলিক আন্ডারটেকিংস কমিটি (সিওপিইউ) প্রায় ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ের অগ্রগতি…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top