দরঙের দলগাঁওয়ে গ্রেফতার কুখ্যাত বাইক চোর

দরং (অসম), ৩ সেপ্টেম্বর (হি.স.) : অবেশেষ ধরা পড়েছে পুলিশের নিদ্ৰা হরণকারী কুখ্যাত এক মোটর বাইক চোর। আজ রবিবার সকালে দলগাঁও পুলিশ অভিযান চালিয়ে পাকড়াও করেছে কুখ্যাত মোটর বাইক চোর আবদুল কাদিরকে।

অতি সম্প্রতি ওদালগুড়ি জেলার ইকরাবাড়ি থেকে একটি পালসার বাইক চুরি মামলার তদন্ত-অভিযান চালিয়ে আবদুল কাদিরকে পাকড়াও করেছে দলগাঁও থানার পুলিশ। গোপন এক তথ্যের ভিত্তিতে দলগাঁও থানার পুলিশ দলগাঁওয়ের খৈরাকাটায় অভিযান চালিয়ে বাইক চোর আবদুল কাদিরকে আটক করতে সক্ষম হয়েছে।

ধৃত আবদুল কাদিরের হেফাজত থেকে ওদালগুড়ি জেলার ইকরাবাড়ি থেকে চুরির পালসার বাইকও উদ্ধার করেছে পুলিশ| থানায় এনে ধৃত বাইক চোর আবদুলের বিরুদ্ধে মামলা রুজু করে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে থানা সূত্রে|