News Flash

Image

ছত্তিশগড়ে আজ অমিত শাহ ও রাহুল গান্ধীর ভাষণ

রায়পুর, ২ সেপেম্বর (হি.স) : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধী শনিবার ছত্তিশগড়ে আয়োজিত জনসভায় ভাষণ দেবেন।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শনিবার ছত্তিশগড়ের মহাসমুন্দ জেলার রায়পুর এবং সরাইপালিতে আয়োজিত একটি সমাবেশে ভাষণ দেবেন। অন্যদিকে নাভা রায়পুরে রাজীব যুব মিতান ক্লাবের একটি অনুষ্ঠানে ভাষণ দেবেন রাহুল গান্ধী।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শনিবার সকাল ১১টায় পন্ডিত দীনদয়াল উপাধ্যায় অডিটোরিয়ামে বিজেপির চার্জশিট পেশ করবেন। এরপর তিনি বিমানে করে সরাইপালির উদ্দেশে রওনা দেবেন। শনিবার বিকেল ৩টে ১৫ মিনিট নাগাদ তিনি উপজাতীয় সম্মেলনে যোগ দেবেন। বিকেল সাড়ে ৫টা নাগাদ তিনি রায়পুর বিমানবন্দর থেকে বিমানে করে দিল্লির উদ্দেশে রওনা হবেন। শুক্রবার গভীর রাতে তিনি ছত্তিশগড়ে এসে কোর কমিটির বৈঠক করেন। এই বৈঠকে বিভিন্ন নির্বাচনী কৌশল নিয়ে আলোচনা হয়।

রাহুল গান্ধী দুপুর ২টো নাগাদ নাভা রায়পুর মেলার মাঠে আয়োজিত রাজীব যুব মিতান ক্লাবের একটি সম্মেলনে আসবেন। সেখানে একটি কর্মসূচির আয়োজন করা হয়েছে। এই কর্মসূচিতে উপস্থিত থাকবেন, কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক ও ছত্তিশগড় ইনচার্জ কুমারী সেলজা। এছাড়াও থাকবেন, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল, রাজ্য কংগ্রেস সভাপতি দীপক বাইজ, বিধানসভার স্পিকার চরণদাস মহন্ত, ডেপুটি সিএম টিএস সিংদেও সহ সিনিয়র পর্যবেক্ষক প্রীতম সিং, সহ-ইনচার্জ বিজয় জাঙ্গিদ সহ প্রমুখ নেতারা।

Releated Posts

টিআরই-৪ নিয়োগে বিলম্ব নিয়ে নীতীশ সরকারকে কটাক্ষ তেজস্বী যাদবের

পাটনা, ৯ এপ্রিল (আইএএনএস): বিহারে টিআরই-৪ শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় বিলম্ব নিয়ে বৃহস্পতিবার তীব্র আক্রমণ শানালেন বিরোধী দলনেতা তেজস্বী…

ByByNews Desk Apr 9, 2026

ভোজপুর-কাম-বক্সার স্থানীয় কর্তৃপক্ষ এমএলসি কেন্দ্রে উপনির্বাচন ঘোষণা ইসিআইয়ের

পাটনা, ৯ এপ্রিল (আইএএনএস): নির্বাচন কমিশন (ইসিআই) বৃহস্পতিবার বিহার বিধান পরিষদের ভোজপুর-কাম-বক্সার স্থানীয় কর্তৃপক্ষ আসনে উপনির্বাচনের ঘোষণা করেছে।…

ByByNews Desk Apr 9, 2026

হরমুজ প্রণালীতে আটকে থাকা জাহাজগুলির নিরাপদ চলাচল নিশ্চিতে উদ্যোগ নেবে দক্ষিণ কোরিয়া

সিউল, ৮ এপ্রিল (আইএএনএস): দক্ষিণ কোরিয়া সরকার বুধবার জানিয়েছে, হরমুজ প্রণালী-তে আটকে থাকা তাদের তেলবাহী জাহাজগুলির নিরাপদ ও…

ByByNews Desk Apr 8, 2026

মোহসিনা কিদওয়াইয়ের প্রয়াণে শোকাহত কংগ্রেস, ‘দেশজুড়ে নারীদের অনুপ্রাণিত করেছেন’—রাহুল, খাড়গে

নয়াদিল্লি, ৮ এপ্রিল (আইএএনএস): প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও প্রাক্তন সাংসদ মোহসিনা কিদওয়াই-এর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন লোকসভার…

ByByNews Desk Apr 8, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top