News Flash

  • Home
  • দিনের খবর
  • রাজস্থানে নির্যাতিতার বাড়ি গেলেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট, দিলেন চাকরির প্রস্তাব, গ্রেফতার ১১
Image

রাজস্থানে নির্যাতিতার বাড়ি গেলেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট, দিলেন চাকরির প্রস্তাব, গ্রেফতার ১১

জয়পুর, ২ সেপ্টেম্বর (হি.স.) রাজস্থানে মহিলাকে নগ্ন করে ঘোরানোর ঘটনায় দ্রুত পদক্ষেপ মুখ্যমন্ত্রী অশোক গেহলটের। এই ঘটনায় এখনও পর্যন্ত ১১জনকে গ্রেফতার করা হয়েছে । শনিবার প্রতাপগড়ের ধারিয়াবাদে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট। তিনি নির্যাতিতা নারী ও তার পরিবারের সঙ্গে দেখা করেন। নির্যাতিতাকে সরকারী চাকরির প্রস্তাব দেন গেহলট । সেই সঙ্গে ১০ লক্ষ টাকার ক্ষতিপূরণের ও প্রতিশ্রুতি দেওয়া হয় ।

ঘটনার সূত্রপাত রাজস্থানের প্রতাপগড়ে। সেখানে এক মহিলাকে নগ্ন করে ঘোরানোর অভিযোগ ওঠে। ঘটনাটির ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। আর এই ঘটনার পর তৎপর হয়ে ওঠে পুলিশ। এই ঘটনার নিন্দা জানিয়ে মুখ্যমন্ত্রী দোষীদের জন্য কড়া শাস্তির কথা জানিয়েছিলেন।এবার সেই ব্যবস্থা দ্রুততার সঙ্গে করলেন তিনি। শনিবার প্রতাপগড়ের ধারিয়াবাদে পৌঁছে নির্যাতিতা নারী ও তার পরিবারের সঙ্গে দেখা করেন। নির্যাতিতাকে সরকারী চাকরির প্রস্তাব দেন গেহলট । সেই সঙ্গে ১০ লক্ষ টাকার ক্ষতিপূরণের ও প্রতিশ্রুতি দেওয়া হয় ।

মুখ্যমন্ত্রী বলেন, নারীর বিরুদ্ধে অপরাধ রোধ আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। তিনি বলেন, ঘটনাটি নজরে আসার সাথে সাথে এডিজি ক্রাইমকে ঘটনাস্থলে গিয়ে এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনার খবর পাওয়া মাত্রই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে তাৎক্ষণিক ব্যবস্থা নেন এবং কয়েক ঘণ্টার মধ্যে অভিযুক্তদের আটক করেন।

এ নিয়ে রাজনৈতিক তোলপাড় শুরু হয়েছে। বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা এটিকে রাজস্থানের দুর্বল আইনশৃঙ্খলার ফল বলে অভিহিত করেছেন, অন্যদিকে রাজ্য সভাপতি একটি তিন সদস্যের সংগঠন-স্তরের তদন্ত কমিটিও গঠন করেছেন।

Releated Posts

ঝাড়খণ্ডে মাওবাদী আইইডি বিস্ফোরণে গুরুতর জখম সিআরপিএফ জওয়ান, রাঁচিতে এয়ারলিফট

চাইবাসা/রাঁচি, ৬ এপ্রিল(আইএএনএস): ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলার ঘন জঙ্গলাঞ্চল সারান্ডা বন-এ মাওবাদীদের পাতা আইইডি বিস্ফোরণে এক সেন্ট্রাল রিজার্ভ…

ByByNews Desk Apr 6, 2026

যাত্রীসুবিধা ও নিরাপত্তা বাড়াতে কোচ আধুনিকীকরণে জোর ভারতীয় রেলের: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ৫ এপ্রিল(আইএএনএস) : যাত্রীসুবিধা ও নিরাপত্তা বাড়াতে ট্রেনের কোচ আধুনিকীকরণের ওপর জোর দিচ্ছে ভারতীয় রেলপথ। রবিবার এই…

ByByNews Desk Apr 5, 2026

ইভিএমে কারচুপির আশঙ্কা, কর্মীদের সতর্ক থাকার বার্তা মুখ্যমন্ত্রীর

কলকাতা, ৫ এপ্রিল(আইএএনএস) : আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ইভিএমে কারচুপির আশঙ্কা প্রকাশ করে দলীয় নেতা-কর্মীদের সতর্ক থাকার নির্দেশ…

ByByNews Desk Apr 5, 2026

মধ্যপ্রদেশে বহুতল ভবন ধস, মৃতের সংখ্যা বেড়ে ৩ — উদ্ধারকাজ জারি

কোটমা (মধ্যপ্রদেশ), ৫ এপ্রিল (আইএএনএস) : মধ্যপ্রদেশের অনুপপুর জেলার কোটমা শহরে ভয়াবহ ভবন ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে…

ByByNews Desk Apr 5, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top