News Flash

  • Home
  • প্রধান খবর
  • প্রতিকূলতার মধ্যেও সুযোগ তৈরি করা সাফল্য অর্জনের একটি কার্যকর উপায় : রাষ্ট্রপতি
Image

প্রতিকূলতার মধ্যেও সুযোগ তৈরি করা সাফল্য অর্জনের একটি কার্যকর উপায় : রাষ্ট্রপতি

বিলাসপুর, ১ সেপ্টেম্বর (হি.স.): প্রতিকূলতার মধ্যেও সুযোগ তৈরি করা সাফল্য অর্জনের একটি কার্যকর উপায়। বললেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শুক্রবার ছত্তিশগড়ের বিলাসপুরের গুরু ঘাসীদাস সেন্ট্রাল ইউনিভার্সিটির দশমতম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সেখানে রাষ্ট্রপতি বলেছেন, “স্বামী বিবেকানন্দের চমৎকার উদাহরণ থেকে অনুপ্রেরণা নিয়ে, বর্তমানে প্রজন্মকে ভারতকে গর্বিত করতে হবে এবং দেশকে অন্তর্ভুক্তিমূলক সমৃদ্ধির নতুন উচ্চতায় নিয়ে যেতে হবে।”

রাষ্ট্রপতি বলেছেন, “স্বল্প খরচে উচ্চ বিজ্ঞানের যে দৃষ্টান্ত ভারত পেশ করেছে তা দেশে ও বিদেশে সমাদৃত। মহাকাশ ও পরমাণু বিজ্ঞানের ক্ষেত্রে ভারতকে কখনও কখনও আন্তর্জাতিক পর্যায়ে অসহযোগিতার সম্মুখীন হতে হয়েছে। কিন্তু, সমস্ত চ্যালেঞ্জ সত্ত্বেও, আমাদের পরিশ্রমী বিজ্ঞানী এবং প্রকৌশলীরা ভারতের সুনাম অটুট করেছেন।” রাষ্ট্রপতি আরও বলেছেন, ছত্তিশগড় রাজ্যের জনসংখ্যার প্রায় এক-তৃতীয়াংশ উপজাতি সম্প্রদায়ের অন্তর্গত। প্রকৃতির প্রতি সংবেদনশীলতা, সম্প্রদায়ের জীবনে সমতাবোধ এবং নারীর অংশগ্রহণের মতো জীবন মূল্যবোধ আদিবাসী সম্প্রদায়ের সমৃদ্ধ সংস্কৃতি থেকে শেখা যায়।

Releated Posts

খাড়গের ‘বিষধর সাপ’ মন্তব্যে পাল্টা আক্রমণ শাহের, ভোটে জবাব দেবে জনতা: অমিত শাহ

গুয়াহাটি/নয়াদিল্লি, ৭ এপ্রিল (আইএএনএস): কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে-র ‘বিষধর সাপ’ মন্তব্যকে ঘিরে তীব্র প্রতিক্রিয়া জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত…

ByByNews Desk Apr 7, 2026

বঙ্গ ভোট: প্রথম দফায় ১,৫৮৬ প্রার্থীর মনোনয়ন জমা, ২৩ এপ্রিল ভোট

কলকাতা, ৭ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ২৩ এপ্রিল ভোটগ্রহণের আগে ১৫২টি আসনে মোট ১,৫৮৬ জন…

ByByNews Desk Apr 7, 2026

অনুপ্রবেশ রুখতে অসমে বিজেপির ভূমিধস জয় আসন্ন: অমিত শাহ

গুয়াহাটি, ৭ এপ্রিল (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মঙ্গলবার অসমের শ্রীভূমি জেলার পাঠারকান্দিতে এক নির্বাচনী জনসভায় কংগ্রেসকে তীব্র…

ByByNews Desk Apr 7, 2026

পারস্য উপসাগরে ১৬টি ভারতীয় জাহাজে ৪৩৩ নাবিক, পরিস্থিতির উপর নজর সরকারের

নয়াদিল্লি, ৬ এপ্রিল(আইএএনএস): পশ্চিম এশিয়ার উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেও পারস্য উপসাগরে এখনও ১৬টি ভারতীয় পতাকাবাহী জাহাজে মোট ৪৩৩ জন…

ByByNews Desk Apr 6, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top