News Flash

  • Home
  • দেশ
  • সুন্দরবনে বিশেষভাবে সক্ষম বাচ্চাদের নিয়ে পালিত হল রাখি বন্ধন উৎসব
Image

সুন্দরবনে বিশেষভাবে সক্ষম বাচ্চাদের নিয়ে পালিত হল রাখি বন্ধন উৎসব

সুন্দরবন, ৩০ আগস্ট (হি. স.) : জয়গ্রাম সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির পরিচালনায় সুন্দরবনে অনুষ্ঠিত হলো বিশেষভাবে সক্ষম বাচ্চাদের নিয়ে পালিত হল রাখি বন্ধন উৎসব।

মঙ্গলবার সারা ভারতবর্ষের মানুষ যখন রাখি বন্ধন উৎসবের আনন্দে মাতোয়ারা তখন সমস্ত প্রতিবন্ধীরা এই আনন্দ ধারায় অবগাহন করার জন্য আকুপাকু করতে থাকে। সবার উপেক্ষার আড়ালে থেকে যায় এদের হাসিমাখা উদাসী মুখ । ওদের বুকের মধ্যে কোথাও যেন গুলিয়ে উঠছে এক চাপা ক্ষোভ, অভিমান। জয়গ্রাম সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি তাদের নিজস্ব প্রতিষ্ঠিত জ্ঞান-প্রদীপ প্রতিবন্ধী আশ্রম এন্ড স্কুল এর ছাত্রছাত্রীদের নিয়ে এক রাখি বন্ধন উৎসব উদযাপন করলো এদিন। সকল ছাত্র-ছাত্রীরা একে অপরকে রাখিবন্ধনে আবদ্ধ করেন এবং আনন্দে অবগাহন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই সমস্ত ছাত্র-ছাত্রীদের অভিভাবক এবং অভিভাবিকা বৃন্দ এবং এদের হাতে রাখি বাঁধেন বিদ্যালয়ের শিক্ষিকা বৃন্দ । সবাই এক আবেগঘন মুহূর্তের সাক্ষী হয়ে থাকেন ।অনুষ্ঠান শেষে মিড ডে মিলের পাতে ছিল ডাল -আলু -ডিম ভাত আর পরমান্ন। বাচ্চাদের নিয়ে সমগ্র অনুষ্ঠানে মেতে ছিলেন দুই শিক্ষিকা মঞ্জুরি প্রামাণিক ও রবাব জাহেরা।সমগ্র অনুষ্ঠান পরিচালনায় ছিলেন অফিস প্রশাসক মারুফ বিল্লাহ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জ্ঞানপ্রদীপ প্রতিবন্ধী আশ্রম এন্ড স্কুলের প্রধান শিক্ষিকা পাপিয়া সুলতানা।

Releated Posts

‘অশিক্ষিত গুজরাটি’ মন্তব্যে বিতর্ক, দুঃখপ্রকাশ খাড়গের—বললেন, ‘ভুল ব্যাখ্যা করা হচ্ছে’

নয়াদিল্লি, ৮ এপ্রিল (আইএএনএস): কেরালার এক নির্বাচনী সভায় ‘গুজরাটের মানুষ অশিক্ষিত’ মন্তব্য ঘিরে তীব্র বিতর্কের মুখে পড়ে কংগ্রেস…

ByByNews Desk Apr 8, 2026

বঙ্গের বিশেষ সংশোধনে ভোটার সংখ্যা কমল প্রথমবার, ২০১১-র পর ভাঙল ঊর্ধ্বমুখী ধারার ধারা

কলকাতা, ৮ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গে বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর প্রকাশিত চূড়ান্ত পরিসংখ্যানে দেখা গেল, ২০১১…

ByByNews Desk Apr 8, 2026

মার্কিন-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে ভারতের কূটনীতিতে প্রশ্ন তুলল কংগ্রেস

নয়াদিল্লি, ৮ এপ্রিল (আইএএনএস): মার্কিন যুক্তরাষ্ট্র, ইজরায়েল ও ইরানকে ঘিরে পশ্চিম এশিয়ার সংঘাতে ঘোষিত দুই সপ্তাহের যুদ্ধবিরতির প্রেক্ষিতে…

ByByNews Desk Apr 8, 2026

অসমের সংস্কৃতিকে বিশ্বমঞ্চে তুলে ধরেছেন মোদী: অমিত শাহ

গুয়াহাটি, ৭ এপ্রিল (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অসমের সংস্কৃতিকে আন্তর্জাতিক স্তরে পরিচিত করে তুলেছেন বলে দাবি করলেন কেন্দ্রীয়…

ByByNews Desk Apr 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top