উপনির্বাচনে ভোট প্রচারে ঝড় তুলছেন মুখ্যমন্ত্রী

আগরতলা , ২৯ আগস্ট :নির্বাচনী প্রচার শেষ হতে আর হাতে গোনা মাত্র চারদিন।রাজ্যে দুইটি বিধানসভা কেন্দ্রে জয় ছিনিয়ে নিতে মরিয়া শাসক দল বিজেপি।আজ ধনপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী বিন্দু দেবনাথের সমর্থনে মাছিমায় ২৪ এবং ২৫ নং বুথ এলাকায় পদযাত্রা এবং বাড়ি বাড়ি জনসংযোগ স্থাপনে অংশগ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা।

এই পদযাত্রায় মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার সঙ্গে উপস্থিত ছিলেন ধনপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী বিন্দু দেবনাথ,বিধায়িকা অন্তরা দেব সরকার সহ আরো অন্যান্যরা।
এদিন মুখ্যমন্ত্রী আশা ব্যক্ত করে বলেন, উপনির্বাচনে দুই হাত ভরে ভারতীয় জনতা পার্টিকে আশীর্বাদ করতে প্রস্তুত ধনপুরবাসী। এই কেন্দ্রে বিজেপি বিপুল ভোটে জয়ী হবে।